1 Kings 17:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি বালকটির উপরে তিনবার তাঁর শরীর লম্বমান করে মাবুদকে ডেকে বললেন, হে মাবুদ, আমার আল্লাহ্‌, আরজ করি, এই বালকের মধ্যে প্রাণ ফিরে আসুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা বলে তিনি তিনবার ছেলেটির উপর শুয়ে পড়েছিলেন ও চিৎকার করে সদাপ্রভুকে বললেন, “হে আমার ঈশ্বর সদাপ্রভু, এই ছেলেটির শরীরে প্রাণ ফিরে আসুক!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি বালকটীর উপরে তিন বার আপন শরীর লম্বমান করিয়া সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে সদাপ্রভু, আমার ঈশ্বর, বিনয় করি, এই বালকের মধ্যে প্রাণ ফিরিয়া আসুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি বালকটির উপরে তিন বার আপন শরীর লম্বমান করিয়া সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে সদাপ্রভু, আমার ঈশ্বর, বিনয় করি, এই বালকের মধ্যে প্রাণ ফিরিয়া আইসুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি তিন বার ছেলেটির উপরে লম্বা হয়ে শুয়ে সদাপ্রভুকে ডেকে বললেন, “হে সদাপ্রভু আমার ঈশ্বর, ছেলেটির প্রাণ তার মধ্যে ফিরে আসুক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি তিন বার ছেলেটির উপরে লম্বা হয়ে শুয়ে মাবুদকে ডেকে বললেন, “হে আল্লাহ্‌ আমার মাবুদ, ছেলেটির প্রাণ তার মধ্যে ফিরে আসুক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর এলিয় ছেলেটির দেহের উপর তিনবার উবুড় হয়ে শুলেন এবং প্রার্থনা করলেন, হে প্রভু, আমার ঈশ্বর, তুমি ছেলেটির প্রাণ ফিরিয়ে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর এলিয়় পর পর তিন বার সেই ছেলেটার ওপর শুয়ে প্রার্থনা করে বললেন, “প্রভু, আমার ঈশ্বর, এই ছেলেটাকে পুনর্জীবিত করুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তিনি তিন বার ছেলেটির উপরে লম্বা হয়ে শুয়ে সদাপ্রভুকে ডেকে বললেন, “হে সদাপ্রভু আমার ঈশ্বর, অনুরোধ করি, ছেলেটির প্রাণ তার মধ্যে ফিরে আসুক।”