1 Kings 17:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ ইলিয়াসের কথায় কান দিলেন, তাতে বালকটির প্রাণ তার মধ্যে ফিরে এল, সে পুনর্জীবিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এলিয়ের আর্তনাদ শুনেছিলেন, এবং ছেলেটির শরীরে তার প্রাণ ফিরে এসেছিল, ও সে বেঁচে উঠেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু এলিয়ের রবে কর্ণপাত করিলেন, তাহাতে বালকটীর প্রাণ তাহার মধ্যে ফিরিয়া আসিল, সে পুনর্জীবিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু এলিয়ের রবে কর্ণপাত করিলেন, তাহাতে বালকটির প্রাণ তাহার মধ্যে ফিরিয়া আসিল, সে পুনর্জীবিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু এলিয়ের কথা শুনলেন এবং ছেলেটির প্রাণ তার মধ্যে ফিরে আসল আর সে বেঁচে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ ইলিয়াসের কথা শুনলেন এবং ছেলেটির প্রাণ তার মধ্যে ফিরে আসল আর সে বেঁচে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু এলিয়ের প্রার্থনা শুনলেন। ছেলেটির আবার শ্বাস-প্রশ্বাস বইতে লাগল। সে বেঁচে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এলিয়়র ডাকে সাড়া দিলেন| ছেলেটি বেঁচে উঠল এবং আবার স্বাভাবিক ভাবে শ্বাস-প্রশ্বাস নিতে শুরু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু এলিয়ের কথা শুনলেন তাতে ছেলেটির প্রাণ তার মধ্যে ফিরে আসল আর সে বেঁচে উঠল।