1 Kings 17:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইলিয়াস বালকটিকে নিয়ে উপরিস্থ কুঠরী থেকে বাড়ির মধ্যে নেমে গিয়ে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন; আর ইলিয়াস বললেন, দেখ, তোমার পুত্র জীবিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এলিয় ছেলেটিকে কোলে তুলে নিয়ে সেই ঘর থেকে নিচে বাড়িতে নেমে এলেন। তাকে তার মায়ের হাতে তুলে দিয়ে তিনি বললেন, “এই দেখো, তোমার ছেলে বেঁচে আছে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে এলিয় বালকটীকে লইয়া উপরিস্থ কুঠরী হইতে গৃহমধ্যে নামিয়া গিয়া তাহার মাতার কাছে সমর্পণ করিলেন; আর এলিয় কহিলেন, দেখ, তোমার পুত্র জীবিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে এলিয় বালকটিকে লইয়া উপরিস্থ কুঠরি হইতে গৃহমধ্যে নামিয়া গিয়া তাহার মাতার কাছে সমর্পণ করিলেন; আর এলিয় কহিলেন, দেখ, তোমার পুত্র জীবিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এলিয় তখন ছেলেটিকে তুলে নিয়ে ঐ ঘর থেকে নীচে নেমে বাড়ীর ভিতরে গেলেন। তারপর তাকে তার মায়ের কাছে দিয়ে বললেন, “এই দেখ, তোমার ছেলে বেঁচে আছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইলিয়াস তখন ছেলেটিকে তুলে নিয়ে ঐ ঘর থেকে নীচে নেমে বাড়ীর ভিতরে গেলেন। তারপর তাকে তার মায়ের কাছে দিয়ে বললেন, “এই দেখ, তোমার ছেলে বেঁচে আছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলিয় ছেলেটিকে নীচে তার মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন, দেখ, তোমার ছেলে বেঁচে উঠেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলিয়় তখন ছেলেটিকে নীচের তলায় নিয়ে গিয়ে তার মায়ের হাতে তুলে দিয়ে বললেন, “দেখো, তোমার পুত্র বেঁচেই আছে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে এলিয় ছেলেটিকে তুলে নিয়ে উপরের ঘর থেকে নীচে নেমে তাকে তার মায়ের কাছে দিয়ে বললেন, “দেখ, তোমার ছেলে বেঁচে আছে।”