1 Kings 17:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে তুমি স্রোতের পানি পান করতে পাবে, আর আমি কাকদেরকে তোমার খাদ্যদ্রব্য যোগাবার হুকুম দিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি সেই স্রোতের জল পান করবে, এবং আমি দাঁড়কাকদের নির্দেশ দিয়ে রেখেছি, তারা সেখানে তোমাকে খাবার জোগাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে স্থানে তুমি স্রোতের জল পান করিতে পাইবে, আর আমি কাকদিগকে তোমার খাদ্য দ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে তুমি স্রোতের জল পান করিতে পাইবে, আর আমি কাকদিগকে তোমার খাদ্যদ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি সেই স্রোতের জল খাবে আর সেখানে তোমাকে খাবার দেবার জন্য আমি দাঁড়কাকদের ঠিক করে রেখেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি সেই স্রোতের পানি খাবে আর সেখানে তোমাকে খাবার দেবার জন্য আমি দাঁড়কাকদের ঠিক করে রেখেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি নদীর জল খাবে আর দাঁড়কাকদের আমি আদেশ দিয়েছি, তারা তোমায় খাবার জোগাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি এলিয়়কে জানান যে তিনি কাক ও শকুনিদের রোজ তাঁর জন্য সেখানে খাবার এনে দেবার নির্দেশ দিয়েছেন এবং তৃষ্ণা পেলে এলিয়় করীতের জলধারা থেকে জলপানও করতে পারবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি সেই স্রোতের জল খাবে আর সেখানে তোমাকে খাবার দেবার জন্য আমি দাঁড়কাকদের আদেশ দিয়েছি।”