1 Kings 17:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি উঠ, সিডনের অন্তর্গত সারিফতে গিয়ে সেখানে বাস কর; দেখ, আমি সেখানে এক জন বিধবাকে তোমার খাদ্যদ্রব্য যোগাবার হুকুম দিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এক্ষুনি তুমি সীদোনের এলাকাভুক্ত সারিফতে চলে যাও ও সেখানে গিয়েই থাকো। আমি সেখানে একজন বিধবাকে নির্দেশ দিয়ে রেখেছি, সে তোমাকে খাবার জোগাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি উঠ, সীদোনের অন্তঃপাতী সারিফতে গিয়া সেখানে বাস কর; দেখ, আমি তথায় এক বিধবাকে তোমার খাদ্য দ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি উঠ, সীদোনের অন্তঃপাতী সারিফতে গিয়া সেখানে বাস কর; দেখ, আমি তথায় এক বিধবাকে তোমার খাদ্যদ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি এখন সীদোনের সারিফতে গিয়ে থাক। তোমাকে খাবার যোগাবার জন্য আমি সেখানকার এক বিধবাকে ঠিক করে রেখেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি এখন সিডনের সারিফতে গিয়ে থাক। তোমাকে খাবার যোগাবার জন্য আমি সেখানকার এক বিধবাকে ঠিক করে রেখেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার তুমি যাও সীদোন নগরের কাছে সারিফত গ্রামে এবং সেখানেই থাক। সেখানকার একজন বিধবাকে আমি আদেশ দিয়েছি। সে তোমাকে খাবার জোগাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সীদোনের সারিফতে যাওয়ার নির্দেশ দিলেন| তিনি বললেন, “সেখানে এক বিধবা রমণী বাস করে| আমি তাঁকে তোমার খাবারের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি উঠ, এখন সীদোনের সারিফতে গিয়ে থাক। তোমাকে খাবার জোগাবার জন্য আমি সেখানকার এক বিধবাকে আজ্ঞা দিয়েছি।”