1 Kings 18:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনার আল্লাহ্ জীবন্ত মাবুদের কসম, এমন কোন জাতি কি রাজ্য নেই, যার কাছে আমার প্রভু আপনার সন্ধানে দূত পাঠান নি; আর যখন তারা বললো, সে ব্যক্তি নেই; তখন তারা আপনাকে পায়নি বলে তিনি সেসব রাজ্যের ও জাতির লোকদেরকে শপথও করিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্যি, এমন কোনও দেশ বা রাজ্য বাকি নেই, যেখানে আমার মনিব আপনার খোঁজে লোক পাঠাননি। আর যখনই কোনও দেশ বা রাজ্য দাবি করেছে আপনি সেখানে নেই, তখনই তিনি তাদের দিয়ে শপথ করিয়ে নিয়েছিলেন, যে সত্যিই তারা আপনাকে খুঁজে পায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্য, এমন কোন জাতি কি রাজ্য নাই, যাহার নিকটে আমার প্রভু আপনার অন্বেষণে দূত পাঠান নাই; আর যখন তাহারা বলিল, সে ব্যক্তি নাই; তখন তাহারা আপনাকে পাইতে পারে নাই বলিয়া তিনি সেই সকল রাজ্যের ও জাতির লোকদিগকে শপথও করাইয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্য, এমন কোন জাতি কি রাজ্য নাই, যাহার নিকটে আমার প্রভু আপনার অন্বেষণে দূত পাঠান নাই; আর যখন তাহারা বলিল, সেই ব্যক্তি নাই; তখন তাহারা আপনাকে পাইতে পারে নাই বলিয়া তিনি সেই সকল রাজ্যের ও জাতির লোকদিগকে শপথও করাইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্য দিয়ে বলছি যে, এমন কোন জাতি বা রাজ্য নেই যেখানে আমার মনিব আপনার খোঁজে লোক পাঠান নি। সেই সব জাতি বা রাজ্য যখনই ঘোষণা করেছে যে, আপনি সেখানে নেই তখনই তিনি তাদের দিয়ে এই শপথ করিয়ে নিয়েছেন যে, তারা সত্যিই আপনাকে খুঁজে পায় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার মাবুদ আল্লাহ্র কসম খেয়ে বলছি যে, এমন কোন জাতি বা রাজ্য নেই যেখানে আমার মালিক আপনার তালাশে লোক পাঠান নি। সেই সব জাতি বা রাজ্য যখনই ঘোষণা করেছে যে, আপনি সেখানে নেই তখনই তিনি তাদের দিয়ে এই কসম খাইয়ে নিয়েছেন যে, তারা সত্যিই আপনাকে তালাশ করে পায় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার ঈশ্বর সদা জাগ্রত প্রভুর দিব্য, পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে রাজা আপনার খোঁজ করেন নি। যখনই কোন রাজা খবর পাঠিয়েছেন যে আপনি সেখানে নেই, তখনই রাজা আহাব তাঁদের সে সম্বন্ধে শপথ করে বলতে বাধ্য করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা পাগলের মতো উন্মৎত হয়ে প্রভু, আপনার ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছেন, চতুর্দিকে আপনার খোঁজে লোক পাঠিয়েছেন| প্রত্যেকটা দেশে তিনি আপনাকে খুঁজতে লোক পাঠিয়ে ছিলেন এবং সেখানে আপনাকে পাওয়া না গেলে আহাব সেখানকার শাসকদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেছেন, যে সত্যি সত্যিই আপনি সেই সব দেশে নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্যি, এমন কোনো জাতি বা রাজ্য নেই যার কাছে আমার প্রভু আপনার খোঁজে লোক পাঠাননি। আর যখন তারা বলল, সেই লোকটি নেই; তখন তারা আপনাকে পায়নি বলে তিনি সেই সব রাজ্যের ও জাতির লোকদেরকেও শপথ করিয়েছেন।