1 Kings 18:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি আপনার কাছ থেকে গেলেই মাবুদের রূহ্‌ আমার অজ্ঞাত কোন স্থানে আপনাকে নিয়ে যাবেন, তাতে আমি গিয়ে আহাবকে সংবাদ দিলে যদি তিনি আপনার উদ্দেশ না পান, তবে আমাকে হত্যা করবেন; কিন্তু আপনার গোলাম আমি বাল্যকাল থেকে মাবুদকে ভয় করে আসছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি জানি না, আপনার কাছ থেকে আমি চলে যাওয়ার পর সদাপ্রভুর আত্মা আপনাকে কোথায় নিয়ে যাবে। আমি যদি আহাবকে গিয়ে বলি এবং তিনি আপনাকে খুঁজে না পান, তবে তিনি আমাকেই হত্যা করবেন। অথচ আপনার এই দাস আমি আমার যৌবনকাল থেকেই সদাপ্রভুর আরাধনা করে আসছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি আপনার নিকট হইতে গেলেই সদাপ্রভুর আত্মা আমার অজ্ঞাত কোন স্থানে আপনাকে লইয়া যাইবেন, তাহাতে আমি গিয়া আহাবকে সংবাদ দিলে যদি তিনি আপনার উদ্দেশ না পান, তবে আমাকে বধ করিবেন; কিন্তু আপনার দাস আমি বাল্যাবধি সদাপ্রভুকে ভয় করিয়া আসিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি আপনার নিকট হইতে গেলেই সদাপ্রভুর আত্মা আমার অজ্ঞাত কোন স্থানে আপনাকে লইয়া যাইবেন, তাহাতে আমি গিয়া আহাবকে সংবাদ দিলে যদি তিনি আপনার উদ্দেশ না পান, তবে আমাকে বধ করিবেন; কিন্তু আপনার দাস আমি বাল্যাবধি সদাপ্রভুকে ভয় করিয়া আসিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আপনাকে ছেড়ে চলে গেলে সদাপ্রভুর আত্মা আপনাকে অন্য কোথাও নিয়ে যাবেন যা আমি জানব না। আমি গিয়ে আহাবকে বললে পর যদি তিনি আপনাকে খুঁজে না পান তবে তিনি আমাকে মেরে ফেলবেন। কিন্তু অল্প বয়স থেকেই আপনার দাস আমি সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে আসছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আপনাকে ছেড়ে চলে গেলে মাবুদের রূহ্‌ আপনাকে অন্য কোথাও নিয়ে যাবেন যা আমি জানব না। আমি গিয়ে আহাবকে বললে পর যদি তিনি আপনাকে খুঁজে না পান তবে তিনি আমাকে হত্যা করবেন। কিন্তু অল্প বয়স থেকেই আপনার গোলাম আমি মাবুদকে ভয় করে আসছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর আমি এখান দিয়ে চলে যাবার সঙ্গে সঙ্গে প্রভুর আত্মা যদি আপনাকে কোন অজানা জায়গায় নিয়ে যান? তাহলে, আমি যখন তাঁকে গিয়ে আপনার এখানে থাকার কথা বলব, তারপর এখানে আপনাকে পাওয়া না গেলে, তিনি আমাকে হত্যা করবেন। আপনি তো জানেন ছোটবেলা থেকেই আমি প্রভুর ভক্ত দাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি গিয়ে রাজা আহাবকে একথা বলার পর, রাজা যখন আপনাকে খুঁজতে আসবেন তখন হয়তো প্রভু আপনাকে অন্য কোন জায়গায় নিয়ে গিয়ে লুকিয়ে রাখবেন আর আপনাকে খুঁজে না পেয়ে রাজা আমাকেই তখন হত্যা করবেন| আমি সেই ছোটবেলা থেকে প্রভুকে অনুসরণ করে চলেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি আপনার কাছ থেকে চলে গেলেই সদাপ্রভুর আত্মা আমার অজানা কোনো জায়গায় আপনাকে নিয়ে যাবেন, তাতে আমি গিয়ে আহাবকে খবর দিলে যদি তিনি আপনাকে খুঁজে না পান, তবে আমাকে হত্যা করবেন; কিন্তু আপনার দাস আমি ছোটবেলা থেকে সদাপ্রভুকে ভয় করে আসছি।