1 Kings 18:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈষেবল যখন মাবুদের নবীদেরকে হত্যা করছিলেন, তখন আমি যা করেছিলাম, তা কি আমার প্রভু শোনেন নি? আমি পঞ্চাশ পঞ্চাশ জন করে মাবুদের এক শত নবীকে গহ্বরে লুকিয়ে রেখে খাবার ও পানি দিয়ে প্রতিপালন করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমার প্রভু, আপনি কি শোনেননি ঈষেবল যখন সদাপ্রভুর ভাববাদীদের হত্যা করছিল তখন আমি কী করেছিলাম? আমি সদাপ্রভুর ভাববাদীদের মধ্যে একশো জনকে দুটি গুহায়—এক একটিতে পঞ্চাশ জন করে—লুকিয়ে রেখে তাদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করে দিয়েছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈষেবল যখন সদাপ্রভুর ভাববাদিগণকে বধ করিতেছিলেন, তখন আমি যাহা করিয়াছিলাম, তাহা কি আমার প্রভু শুনেন নাই? আমি পঞ্চাশ পঞ্চাশ জন করিয়া সদাপ্রভুর এক শত ভাববাদীকে গহ্বরে লুকাইয়া রাখিয়া অন্নজল দিয়া প্রতিপালন করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈষেবল যখন সদাপ্রভুর ভাববাদিগণকে বধ করিতেছিলেন, তখন আমি যাহা করিয়াছিলাম, তাহা কি আমার প্রভু শুনেন নাই? আমি পঞ্চাশ পঞ্চাশ জন করিয়া সদাপ্রভুর একশত ভাববাদীকে গহ্বরে লুকাইয়া রাখিয়া অন্নজল দিয়া প্রতিপালন করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈষেবল যখন সদাপ্রভুর নবীদের মেরে ফেলছিলেন তখন আমি কি করেছি তা কি আমার প্রভু শোনেন নি? সদাপ্রভুর নবীদের একশোজনকে পঞ্চাশ পঞ্চাশ করে দু’টা গুহায় লুকিয়ে রেখেছি এবং তাদের খাবার ও জলের যোগান দিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈষেবল যখন মাবুদের নবীদের হত্যা করছিলেন তখন আমি কি করেছি তা কি হুজুর শোনেন নি? মাবুদের নবীদের একশোজনকে পঞ্চাশ পঞ্চাশ করে দু’টা গুহায় লুকিয়ে রেখেছি এবং তাদের খাবার ও পানির যোগান দিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি কি শোনেন নি, ইষেবল যখন প্রভুর নবীদের হত্যা করছিলেন, তখন আমি নবীদের মধ্যে একশো জনকে দুইদলে ভাগ করে পঞ্চাশজনের এক একটা দলকে গুহায় লুকিয়ে রেখে অন্নজল দিয়ে প্রতিপালন করেছিলাম?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি নিশ্চয়ই জানেন, আমি কি করেছিলাম| ঈষেবল যখন প্রভুর ভাববাদীদের হত্যা করছিলেন, আমি তখন তাদের 50 জন করে দুভাগে মোট 100 জন ভাববাদীকে দুটো গুহায় লুকিয়ে রেখে নিয়মিত খাবার ও জল দিয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈষেবল যখন সদাপ্রভুর ভাববাদীদের মেরে ফেলছিলেন, তখন আমি যা করেছিলাম, তা কি আমার প্রভু শোনেন নি? সদাপ্রভুর ভাববাদীদের একশো জনকে পঞ্চাশ পঞ্চাশ করে দুটো গুহায় লুকিয়ে রেখেছি এবং তাদের খাবার ও জলের জোগান দিয়েছি।