1 Kings 18:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইলিয়াস বললেন, আমি যাঁর সাক্ষাতে দণ্ডায়মান, সেই বাহিনীগণের জীবন্ত মাবুদের কসম, আমি আজ অবশ্য তাঁকে দেখা দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এলিয় বললেন, “আমি যাঁর সেবা করি, সেই সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভুর দিব্যি, আমি অবশ্যই আজ আহাবের সামনে নিজেকে উপস্থিত করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এলিয় কহিলেন, আমি যাঁহার সাক্ষাতে দণ্ডায়মান, সেই বাহিনীগণের জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমি অদ্য অবশ্য তাঁহাকে দেখা দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এলিয় কহিলেন, আমি যাঁহার সাক্ষাতে দণ্ডায়মান, সেই বাহিনীগণের জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমি অদ্য অবশ্য তাঁহাকে দেখা দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এলিয় বললেন, “আমি যাঁর সেবা করি, অর্থাৎ সর্বক্ষমতার অধিকারী জীবন্ত সদাপ্রভুর দিব্য দিয়ে বলছি যে, আমি আজই আহাবের সামনে নিশ্চয় উপস্থিত হব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইলিয়াস বললেন, “আমি যাঁর এবাদত করি, অর্থাৎ আল্লাহ্ রাব্বুল আলামীনের কসম খেয়ে বলছি যে, আমি আজই আহাবের সামনে নিশ্চয় উপস্থিত হব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলিয় বললেন, আমি যাঁর সেবক, সেই সদাজাগ্রত সর্বশক্তিমান পরমেশ্বরের শপথ নিয়ে আমি বলছি, আজ রাজার সঙ্গে আমার দেখা হবেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলিয়় তখন বললেন, “সর্বশক্তিমান প্রভুর উপস্থিতি যেরকম সত্য, আমিও সেই রকমই প্রতিশ্রুতি করছি যে আমি রাজার সামনে আজ দাঁড়াব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এলিয় বললেন, “আমি যাঁর সামনে দাঁড়িয়ে আছি, সেই বাহিনীগণের জীবন্ত সদাপ্রভুর দিব্যি, আমি আজ অবশ্য তাঁকে দেখা দেব।”