1 Kings 18:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ওবদিয় আহাবের সঙ্গে সাক্ষাত করতে গেলেন ও তাঁকে সংবাদ দিলেন; তাতে আহাব ইলিয়াসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ওবদিয় গিয়ে আহাবের সঙ্গে দেখা করে তাঁকে সব কথা বললেন, এবং আহাবও এলিয়ের সঙ্গে দেখা করতে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ওবদিয় আহাবের সহিত সাক্ষাৎ করিতে গেলেন ও তাঁহাকে সংবাদ দিলেন; তাহাতে আহাব এলিয়ের সহিত সাক্ষাৎ করিতে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ওবদিয় আহাবের সহিত সাক্ষাত করিতে গেলেন ও তাঁহাকে সংবাদ দিলেন; তাহাতে আহাব এলিয়ের সহিত সাক্ষাৎ করিতে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ওবদিয় আহাবের সংগে দেখা করে কথাটা তাঁকে বললেন আর আহাব এলিয়ের সংগে দেখা করতে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ওবদিয় আহাবের সংগে দেখা করে কথাটা তাঁকে বললেন আর আহাব ইলিয়াসের সংগে দেখা করতে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওবদিয়া তখন রাজা আহাবের কাছে গিয়ে সব কথা বললেন। আহাব এলিয়ের সঙ্গে দেখা করার জন্য রওনা হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওবদিয় তখন রাজা আহাবকে গিয়ে এলিয়় কোথায় আছে তা জানাল| রাজা আহাব এলিয়়র সঙ্গে দেখা করতে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ওবদিয় আহাবের সঙ্গে দেখা করে কথাটা তাঁকে বললেন; তাতে আহাব এলিয়ের সঙ্গে দেখা করতে গেলেন।