1 Kings 18:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন লোক পাঠিয়ে সমস্ত ইসরাইলকে কর্মিল পর্বতে আমার কাছে জমায়েত করুন এবং বালের নবী সেই চার শত পঞ্চাশজন ও আশেরার নবী সেই চারশোজনকেও উপস্থিত করুন, যারা ঈষেবলের সঙ্গে একই মেজে ভোজন করে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন ইস্রায়েলের সর্বত্র খবর পাঠিয়ে লোকদের ডেকে আনুন, যেন তারা কর্মিল পাহাড়ে আমার সাথে দেখা করে। আর বায়ালের সেই 450 জন ও আশেরার সেই 400 জন ভাববাদীকেও নিয়ে আসুন, যারা ঈষেবলের টেবিলে বসে ভোজনপান করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন লোক পাঠাইয়া সমস্ত ইস্রায়েলকে কর্ম্মিল পর্ব্বতে আমার নিকটে একত্র করুন, এবং বালের ভাববাদী সেই চারি শত পঞ্চাশ জনকে ও আশেরার ভাববাদী সেই চারি শত জনকেও উপস্থিত করুন, যাহারা ঈষেবলের মেজে ভোজন করিয়া থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন লোক পাঠাইয়া সমস্ত ইস্রায়েলকে কর্মিল পর্বতে আমার নিকটে একত্র করুন, এবং বালের ভাববাদী সেই চারি শত পঞ্চাশ জনকে ও আশেরার ভাববাদী সেই চারি শত জনকেও উপস্থিত করুন, যাহারা ঈষেবলের মেজে ভোজন করিয়া থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন লোক পাঠিয়ে ইস্রায়েলের সবাইকে কর্মিল পাহাড়ে আমার কাছে জড়ো করুন। ঈষেবলের টেবিলে বাল দেবতার যে চারশো পঞ্চাশজন নবী এবং আশেরার চারশোজন নবী খাওয়া-দাওয়া করে তাদের নিয়ে আসুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন লোক পাঠিয়ে ইসরাইলের সবাইকে কর্মিল পাহাড়ে আমার কাছে জমায়েত করুন। ঈষেবলের টেবিলে বাল-দেবতার যে চারশো পঞ্চাশজন নবী এবং আশেরার চারশোজন নবী খাওয়া-দাওয়া করে তাদের নিয়ে আসুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন ইসরায়েলীদের আদেশ কর, তারা যেন কার্মেল পর্বতে আমার কাছে একত্র হয়। সেইসঙ্গে বেলদেবতার 450 জন নবী এবং দেবী আশেরার 400 জন নবী—যারা রাণী ইষেবলের আশ্রিত—সবাইকে সেখানে হাজির কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন ইস্রায়েলের সবাইকে কর্ম্মিল পর্বতে আমার সঙ্গে দেখা করতে বলো| বালদেবের 450 জন ভাববাদী ও রানী ইষেবল সমর্থক আশেরার মূর্ত্তির 400 জন ভাববাদীকেও যেন ওখানে আনা হয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন লোক পাঠিয়ে ইস্রায়েলের সবাইকে কর্মিল পর্বতে আমার কাছে জড়ো করুন। ঈষেবলের টেবিলে বালদেবতার যে চারশো পঞ্চাশজন ভাববাদী এবং আশেরার চারশোজন ভাববাদী খাওয়া দাওয়া করে তাদের নিয়ে আসুন।”