1 Kings 18:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইলিয়াস সমস্ত লোকের কাছে উপস্থিত হয়ে বললেন, তোমরা কতকাল দুই নৌকায় পা দিয়ে থাকবে? মাবুদ যদি আল্লাহ্‌ হন, তবে তাঁর অনুগামী হও; আর বাল যদি আল্লাহ্‌ হয়, তবে তাঁর অনুগামী হও। কিন্তু লোকেরা তাঁকে কোন জবাব দিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এলিয় লোকদের সামনে গিয়ে বললেন, “আর কত দিন তোমরা দুটি অভিমতের মাঝে দ্বিধাগ্রস্ত হয়ে থাকবে? সদাপ্রভু যদি ঈশ্বর হন, তবে তাঁর অনুগামী হও; কিন্তু বায়াল যদি ঈশ্বর হয়, তবে তারই অনুগামী হও।” কিন্তু লোকেরা কিছুই বলেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে এলিয় সমস্ত লোকের নিকটে উপস্থিত হইয়া কহিলেন, তোমরা কত কাল দুই নৌকায় পা দিয়া থাকিবে? সদাপ্রভু যদি ঈশ্বর হন, তবে তাঁহার অনুগামী হও; আর বাল যদি ঈশ্বর হয়, তবে তাঁহার অনুগামী হও। কিন্তু লোকেরা তাঁহাকে কোন উত্তর দিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে এলিয় সমস্ত লোকের নিকটে উপস্থিত হইয়া কহিলেন, তোমরা কতকাল দুই নৌকায় পা দিয়া থাকিবে? সদাপ্রভু যদি ঈশ্বর হন, তবে তাঁহার অনুগামী হও; আর বাল যদি ঈশ্বর হয়, তবে তাহার অনুগামী হও। কিন্তু লোকেরা তাঁহাকে কোন উত্তর দিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এলিয় লোকদের সামনে গিয়ে বললেন, “আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? যদি সদাপ্রভুই ঈশ্বর হন তবে তাঁর সেবা কর, আর যদি বাল দেবতাই ঈশ্বর হন তবে তাঁর সেবা কর।” কিন্তু লোকেরা কোন উত্তর দিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইলিয়াস লোকদের সামনে গিয়ে বললেন, “আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? যদি আল্লাহ্‌ই মাবুদ হন তবে তাঁর এবাদত কর, আর যদি বাল-দেবতাই মাবুদ হয় তবে তার এবাদত কর।” কিন্তু লোকেরা কোন জবাব দিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলিয় সমগ্র জনতার কাছে গিয়ে বললেন, আর কতকাল তোমরা দুই নৌকায় পা দিয়ে থাকবে? যদি মনে কর, প্রভুই পরমেশ্বর, তাহলে তাঁরই অনুগামী হও। আর যদি মনে কর বেলদেবই ঈশ্বর, তাহলে তার অনুগামী হও। তাঁর এ কথায় জনতার কাছ থেকে কোন সাড়া পাওয়া গেল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলিয়় তখন সবাইকে বললেন, “তোমরা কবে স্থির করবে কোন দেবতাকে তোমরা অনুসরণ করবে? শোনো, প্রভুই যদি সত্য ঈশ্বর হন তাহলে তাঁকে অনুসরণ করো| আর বাল মূর্ত্তিকে যদি তোমাদের প্রকৃত দেবতা বলে মনে হয় তাহলে তাঁকে অনুসরণ করো|” লোকরা কিছুই বলল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে এলিয় লোকদের সামনে গিয়ে বললেন, “আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে থাকবে? যদি সদাপ্রভুই ঈশ্বর হন তবে তাঁর অনুসরণ কর, আর যদি বালদেবতাই ঈশ্বর হন তবে তাঁর অনুসরণ কর।” কিন্তু লোকেরা কোনো উত্তর দিল না।