1 Kings 18:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইলিয়াস লোকদেরকে বললেন, আমি, কেবল একা আমিই, মাবুদের নবী অবশিষ্ট আছি; কিন্তু বালের নবীরা চার শত পঞ্চাশ জন আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন এলিয় তাদের বললেন, “সদাপ্রভুর ভাববাদীদের মধ্যে এখানে একমাত্র আমিই আছি, কিন্তু বায়ালের ভাববাদীরা সংখ্যায় 450 জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন এলিয় লোকদিগকে কহিলেন, আমি, কেবল একা আমিই, সদাপ্রভুর ভাববাদী অবশিষ্ট আছি; কিন্তু বালের ভাববাদিগণ চারি শত পঞ্চাশ জন আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন এলিয় লোকদিগকে কহিলেন, আমি, কেবল একা আমিই, সদাপ্রভুর ভাববাদী অবশিষ্ট আছি; কিন্তু বালের ভাববাদিগণ চারি শত পঞ্চাশ জন আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন এলিয় তাদের বললেন, “সদাপ্রভুর নবীদের মধ্যে কেবল আমিই বাকী আছি, কিন্তু বাল দেবতার নবী রয়েছে সাড়ে চারশো জন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইলিয়াস তাদের বললেন, “মাবুদের নবীদের মধ্যে কেবল আমিই বাকী আছি, কিন্তু বাল-দেবতার নবী রয়েছে সাড়ে চারশো জন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলিয় তখন তাদের বললেন, পরমেশ্বরের ভক্ত নবীদের মধ্যে একমাত্র আমিই বাকী রয়েছি। কিন্তু বেলদেবের 450 জন নবী আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন এলিয়় তাদের বললেন, “আমি এখানে প্রভুর একমাত্র ভাববাদী হিসেবে উপস্থিত আছি| আর বালদেবের অনুগামী 450 জন ভাববাদী আছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন এলিয় তাদের বললেন, “সদাপ্রভুর ভাববাদীদের মধ্যে কেবল আমিই বাকি আছি, কিন্তু বালদেবতার ভাববাদী রয়েছে সাড়ে চারশো জন।