1 Kings 18:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদেরকে দু’টি ষাঁড় দেওয়া হোক; তারা তাদের জন্য একটি ষাঁড় মনোনীত করুক ও খণ্ড খণ্ড করে কাঠের উপরে রাখুক, কিন্তু তাতে আগুন না দিক; পরে আমি অন্য ষাঁড়টি প্রস্তুত করে কাঠের উপরে রাখবো, কিন্তু তাতে আগুন দেব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের জন্য দুটি বলদ নিয়ে এসো। বায়ালের ভাববাদীরা নিজেদের জন্য একটি বলদ বেছে নিক, ও সেটি কেটে টুকরো টুকরো করে কাঠের উপর সাজিয়ে রাখুক কিন্তু তাতে যেন তারা আগুন না ধরায়। আমিও অন্য বলদটি প্রস্তুত করে সেটি কাঠের উপর সাজিয়ে রাখব কিন্তু তাতে আগুন দেব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদিগকে দুইটী বৃষ দত্ত হউক; উহারা আপনাদের জন্য একটী বৃষ মনোনীত করুক, ও খণ্ড খণ্ড করিয়া কাষ্ঠের উপরে রাখুক, কিন্তু তাহাতে আগুন না দিউক; পরে আমি অন্য বৃষটী প্রস্তুত করিয়া কাষ্ঠের উপরে রাখিব, কিন্তু তাহাতে আগুন দিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদিগকে দুইটি বৃষ দত্ত হউক; উহারা আপনাদের জন্য একটি বৃষ মনোনীত করুক, ও খণ্ড খণ্ড করিয়া কাষ্ঠের উপরে রাখুক, কিন্তু তাহাতে আগুন না দিউক; পরে আমি অন্য বৃষটি প্রস্তুত করিয়া কাষ্ঠের উপরে রাখিব, কিন্তু তাহাতে আগুন দিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আমাদের জন্য দু’টা ষাঁড় নিয়ে আসা হোক। ওরা নিজেদের জন্য একটা ষাঁড় বেছে নিয়ে কেটে টুকরা টুকরা করে কাঠের উপর রাখুক, কিন্তু তাতে আগুন না দিক। আমি অন্য ষাঁড়টা নিয়ে কেটে প্রস্তুত করে কাঠের উপরে রাখব কিন্তু তাতে আগুন দেব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আমাদের জন্য দু’টা ষাঁড় নিয়ে আসা হোক। ওরা নিজেদের জন্য একটা ষাঁড় বেছে নিয়ে জবাই করে টুকরা টুকরা করে কাঠের উপর রাখুক, কিন্তু তাতে আগুন না দিক। আমি অন্য ষাঁড়টা নিয়ে জবাই করে প্রস্তুত করে কাঠের উপরে রাখব কিন্তু তাতে আগুন দেব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুটো বৃষ আমাদের দেওয়া হোক। বেলদেবের নবীরা একটা নিক। সেটাকে টুকরো টুকরো করে যজ্ঞবেদীতে সাজানো কাঠের উপর রাখুক—কিন্তু তাতে আগুন দেবে না। আমিও অন্য বৃষটা দিয়ে তাই করবো। তাতে আগুন দেব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবার দুটো ষাঁড় নিয়ে আসা হোক্্| বাল মূর্ত্তির ভাববাদীরা তার একটি কেটে টুকরো টুকরো করে কাঠের ওপর রাখুন| আমি অন্যটাকে কেটে টুকরো করে কেটে কাঠের ওপর রাখছি| আমরা কেউই নিজে থেকে কাঠে আগুন ধরাবো না| আমি আমার প্রভুর কাছে প্রার্থনা করছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের জন্য দুটো ষাঁড় দেওয়া হোক। ওরা নিজেদের জন্য একটা ষাঁড় বেছে নিয়ে কেটে টুকরো টুকরো করে কাঠের উপর রাখুক, কিন্তু তাতে আগুন না দিক। আমি অন্য ষাঁড়টা নিয়ে কেটে প্রস্তুত করে কাঠের উপরে রাখব, কিন্তু তাতে আগুন দেব না।