1 Kings 18:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তোমরা তোমাদের দেবতার নামে ডেকো এবং আমি মাবুদের নামে ডাকব; আর যে আল্লাহ্ আগুনের দ্বারা উত্তর দেবেন, তিনিই আল্লাহ্ হোন। সকলে জবাবে বললো, বেশ ভাল কথা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তোমরা নিজেদের দেবতার নাম ধরে ডেকো, ও আমিও সদাপ্রভুর নাম ধরে ডাকব। যিনি আগুনের দ্বারা উত্তর দেবেন, তিনিই ঈশ্বর।” তখন সব লোকজন বলে উঠেছিল, “আপনি ভালো কথাই বলেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তোমরা আপনাদের দেবতার নামে ডাকিও, এবং আমি সদাপ্রভুর নামে ডাকিব; আর যে ঈশ্বর আগুনের দ্বারা উত্তর দিবেন, তিনিই ঈশ্বর হউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তোমরা আপনাদের দেবতার নামে ডাকিও, এবং আমি সদাপ্রভুর নামে ডাকিব; আর যে ঈশ্বর আগুনের দ্বারা উত্তর দিবেন, তিনিই ঈশ্বর হউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ওরা ওদের দেবতাকে ডাকবে আর আমি ডাকব সদাপ্রভুকে। যিনি আগুন পাঠিয়ে এর উত্তর দেবেন তিনিই ঈশ্বর।” এই কথা শুনে সবাই বলল, “আপনি ভালই বলেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ওরা ওদের দেবতাকে ডাকবে আর আমি ডাকব আল্লাহ্কে। যিনি আগুন পাঠিয়ে এর জবাব দেবেন তিনিই মাবুদ।” এই কথা শুনে সবাই বলল, “আপনি ভালই বলেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর ওরা ওদের দেবতাকে আহ্বান করুক। আমিও আমার পরমেশ্বরকে আহ্বান জানাব। যিনি, আগুন পাঠিয়ে আহ্বানে সাড়া দেবেন, তিনিই প্রকৃত পরমেশ্বর। সকলে সমস্বরে সমর্থন জানিয়ে বলল, ঠিক কথা, তাই হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাল মূর্ত্তির অনুগামী ভাববাদীরাও তাঁদের দেবতার কাছে প্রার্থনা করুন| যার প্রার্থনায় সাড়া দিয়ে কাঠে আগুন জ্বলে উঠবে, তার দেবতাই আসল প্রমাণিত হবেন|” সমস্ত লোক এই পরিকল্পনায় সায় দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর ওরা ওদের দেবতাকে ডাকবে আর আমি ডাকব সদাপ্রভুকে। যিনি আগুন পাঠিয়ে এর উত্তর দেবেন তিনিই ঈশ্বর।” এই কথা শুনে সবাই বলল, “এ ভালো কথা।”