1 Kings 18:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইলিয়াস বালের নবীদেরকে বললেন, তোমরা তো অনেকে আছ, প্রথমে তোমরাই তোমাদের জন্য একটা ষাঁড় নির্বাচন করে প্রস্তুত কর এবং তোমাদের দেবতার নামে ডাক, কিন্তু আগুন দিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এলিয় বায়ালের ভাববাদীদের বললেন, “একটি বলদ বেছে নিয়ে তোমরা প্রথমে সেটি প্রস্তুত করো, যেহেতু সংখ্যায় তোমরাই বেশি। তোমাদের দেবতার নাম ধরে ডাকো, কিন্তু আগুন জ্বালিয়ো না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সকল লোক উত্তর করিল, এ বেশ কথা। পরে এলিয় বালের ভাববাদিগণকে কহিলেন, তোমরা ত অনেকে আছ, অগ্রে তোমরাই আপনাদের জন্য একটা বৃষ মনোনীত করিয়া প্রস্তুত কর, এবং আপনাদের দেবতার নামে ডাক, কিন্তু আগুন দিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সকল লোক উত্তর করিল, এ বেশ কথা। পরে এলিয় বালের ভাববাদিগণকে কহিলেন, তোমরা ত অনেকে আছ, অগ্রে তোমরাই আপনাদের জন্য একটি বৃষ মনোনীত করিয়া প্রস্তুত কর, এবং আপনাদের দেবতার নামে ডাক, কিন্তু আগুন দিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এলিয় বাল-দেবতার নবীদের বললেন, “তোমরা একটা ষাঁড় বেছে নিয়ে প্রথমে সেটা কেটে প্রস্তুত করে নাও, কারণ তোমরা সংখ্যায় অনেক। তারপর তোমরা তোমাদের দেবতাকে ডাক, কিন্তু আগুন দেবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইলিয়াস বাল-দেবতার নবীদের বললেন, “তোমরা একটা ষাঁড় বেছে নিয়ে প্রথমে সেটা জবাই করে প্রস্তুত করে নাও, কারণ তোমরা সংখ্যায় অনেক। তারপর তোমরা তোমাদের দেবতাকে ডাক, কিন্তু আগুন দেবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলিয় বেলদেবের নবীদের বললেন, তোমরা তো অনেকজন আছ, তোমরাই বরং আগে একটা বৃষ বেছে নিয়ে বলি দিয়ে বেদীতে সাজিয়ে তোমাদের দেবতাকে আহ্বান কর। কিন্তু তাতে আগুন দিও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলিয়় তখন বাল মূর্ত্তির ভাববাদীদের ডেকে বললেন, “আপনারা সংখ্যায় অনেক| আপনারাই প্রথম যান| যে ভাবে বললাম ষাঁড়টাকে কেটে ঠিক করুন| তবে আগুন জ্বালাবেন না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এলিয় বাল দেবতার ভাববাদীদের বললেন, “তোমরা তো অনেকে আছ, আগে তোমরাই নিজেদের জন্য একটা ষাঁড় বেছে নিয়ে তৈরী কর এবং তোমরা নিজেদের দেবতাকে ডাক, কিন্তু আগুন দেবে না।”