1 Kings 18:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা উচ্চৈঃস্বরে ডাকল এবং তাদের রীতি অনুসারে শরীর রক্তের ধারা বহন পর্যন্ত ছুরিকা ও শলাকা দ্বারা নিজেদের ক্ষতবিক্ষত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তারা আরও জোরে চিৎকার করতে শুরু করল এবং তাদের লোকাচার অনুসারে, রক্তের ধারা প্রবাহিত না হওয়া পর্যন্ত তরোয়াল ও বর্শা দিয়ে নিজেদের শরীর ক্ষতবিক্ষত করে তুলেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা উচ্চৈঃস্বরে ডাকিল, এবং আপনাদের ব্যবহারানুসারে গাত্রে রক্তের ধারা বহন পর্য্যন্ত ছুরিকা ও শলাকা দ্বারা আপনাদিগকে ক্ষতবিক্ষত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা উচ্চৈঃস্বরে ডাকিল, এবং আপনাদের ব্যবহারানুসারে গাত্রে রক্তের ধারা বহন পর্যন্ত ছুরিকা ও শলাকা দ্বারা আপনাদিগকে ক্ষতবিক্ষত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তারা আরও জোরে চিৎকার করতে লাগল এবং তাদের নিয়ম অনুসারে দেহে রক্তের ধারা বয়ে না যাওয়া পর্যন্ত ছোরা ও কাঁটা দিয়ে নিজেদের আঘাত করতে থাকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তারা আরও জোরে চিৎকার করতে লাগল এবং তাদের নিয়ম অনুসারে শরীরে রক্তের ধারা বয়ে না যাওয়া পর্যন্ত ছোরা ও কাঁটা দিয়ে নিজেদের আঘাত করতে থাকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেলদেবের নবীরা আরও জোরে চীৎকার করতে লাগল এবং তাদের প্রথা অনুযায়ী ছুরি, ছোরা দিয়ে নিজেদের দেহ ক্ষতবিক্ষত করে রক্তপাত করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একথা শুনে এই সব ভাববাদীরা তারস্বরে প্রার্থনা করতে লাগলেন| ধারালো অস্ত্র দিয়ে নিজেদের ক্ষতবিক্ষত করে রক্ত বার করে ফেললেন| (বালদেবের আরাধনার এটিও একটি বিশেষ প্রক্রিয়া ছিল|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা আরও জোরে চিৎকার করতে লাগল এবং তাদের ব্যবহার অনুসারে দেহে রক্তের ধারা বয়ে না যাওয়া পর্যন্ত ছোরা ও কাঁটা দিয়ে নিজেদের আঘাত করতে থাকল।