1 Kings 18:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মধ্যাহ্নকাল অতীত হলে তারা বিকাল বেলা কোরবানীর সময় পর্যন্ত ভাবোক্তি প্রচার করতে থাকল, তবুও কোন বাণীও হল না, কেউ জবাবও দিল না, কেউ মনোযোগও করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুপুর গড়িয়ে গেল, তবু তারা সন্ধ্যাকালীন বলিদানের সময় পর্যন্ত তাদের ক্ষিপ্ত ভাববাণী আউড়ে গেল। কিন্তু কোনও উত্তর আসেনি, কেউ উত্তর দেয়নি, কেউ তাতে মনোযোগ দেয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মধ্যাহ্নকাল অতীত হইলে তাহারা [বৈকালের] বলিদানের সময় পর্য্যন্ত ভাবোক্তি প্রচার করিল, তথাপি কোন বাণীও হইল না, কেহ উত্তরও দিল না, কেহ মনোযোগও করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মধ্যাহ্নকাল অতীত হইলে তাহারা [বৈকালের] বলিদানের সময় পর্যন্ত ভাবোক্তি প্রচার করিল, তথাপি কোন বাণীও হইল না, কেহ উত্তরও দিল না, কেহ মনোযোগও করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুপুর গড়িয়ে গেল আর বিকাল বেলার পশু-উৎসর্গের সময় পর্যন্ত ভাবে-ধরা লোকের মত তারা আবোল-তাবোল বলতেই থাকল। কিন্তু কোন সাড়া পাওয়া গেল না, কেউ উত্তর দিল না, কেউ মনোযোগও দিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুপুর গড়িয়ে গেল আর বিকাল বেলার পশু-কোরবানীর সময় পর্যন্ত ভাবে-ধরা লোকের মত তারা আবোল-তাবোল বলতেই থাকল। কিন্তু কোন সাড়া পাওয়া গেল না, কেউ জবাব দিল না, কেউ মনোযোগও দিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুপুর পেরিয়ে বিকেলের বলিদানের সময় পর্যন্ত তারা আকুল হয়ে চীৎকার করে তাদের দেবতাকে ডাকতে লাগল। কিন্তু কেউ উত্তর দিল না, কারো কোন সাড়া পাওয়া গেল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দুপুর থেকে বিকেল গড়িয়ে গেল তখনও আগুন ধরার কোনো লক্ষণ দেখা গেল না| ক্রমে বিকেলের বলিদানের সময় ঘনিয়ে এলো, ভাববাদীরা উন্মৎতের মতো ডাকাডাকি করতে লাগলেন কিন্তু বালদেবের দিক থেকে কোনো সাড়াই পাওয়া গেল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুপুর গড়িয়ে গেল আর তারা বিকাল বেলার বলিদানের দিন পর্যন্ত ভাববাণী প্রচার করল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না, কেউ উত্তর দিল না, কেউ মনোযোগও দিল না।