1 Kings 18:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইলিয়াস সমস্ত লোককে বললেন, আমার কাছে এসো; তাতে সমস্ত লোক তাঁর কাছে এল। আর তিনি মাবুদের ভেঙ্গে-পড়া কোরবানগাহ্ সারালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন এলিয় সব লোকজনকে বললেন, “এখানে আমার কাছে এসো।” তারা তাঁর কাছে এসেছিল, ও তিনি ভেঙে পড়ে থাকা সদাপ্রভুর যজ্ঞবেদিটি মেরামত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে এলিয় সমস্ত লোককে কহিলেন, আমার নিকটে আইস; তাহাতে সমস্ত লোক তাঁহার নিকটে আসিল। আর তিনি সদাপ্রভুর ভগ্ন যজ্ঞবেদি সারাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে এলিয় সমস্ত লোককে কহিলেন, আমার নিকটে আইস; তাহাতে সমস্ত লোক তাঁহার নিকটে আসিল। আর তিনি সদাপ্রভুর ভগ্ন যজ্ঞবেদি সারাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন এলিয় সমস্ত লোকদের বললেন, “তোমরা আমার কাছে এস।” তারা তাঁর কাছে গেল। এলিয় সদাপ্রভুর ভেংগে-পড়া বেদী মেরামত করে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইলিয়াস সমস্ত লোকদের বললেন, “তোমরা আমার কাছে এস।” তারা তাঁর কাছে গেল। ইলিয়াস মাবুদের ভেংগে-পড়া কোরবানগাহ্ মেরামত করে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলিয় তখন সকলকে বললেন, এবার আমার কাছে এস। সকলে এস তাঁকে ঘিরে দাঁড়াল। তখন তিনি
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলিয়় তখন সমস্ত লোকদের বললেন, “এবার আমার কাছে এসো|” সকলে এলিয়়কে ঘিরে দাঁড়ালে, এলিয়় প্রথমে প্রভুর ভেঙ্গে যাওয়া বেদীটিকে ঠিক করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন এলিয় সমস্ত লোকদের বললেন, “আমার কাছে এস।” তারা তাঁর কাছে গেল। এলিয় সদাপ্রভুর ভেঙে পড়া বেদী মেরামত করে নিলেন।