1 Kings 18:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি সেই পাথরগুলো দিয়ে মাবুদের নামে একটি কোরবানগাহ্ তৈরি করলেন এবং কোরবানগাহ্র চারদিকে দুই কাঠা বীজ ধরতে পারে, এমন একটি প্রণালী খনন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই পাথরগুলি দিয়ে তিনি সদাপ্রভুর নামে একটি যজ্ঞবেদি নির্মাণ করলেন, এবং সেটির চারপাশে দুই কাঠা বীজ ধারণ করতে পারে, এত বড়ো একটি নালা কেটে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি সেই প্রস্তরগুলি দিয়া সদাপ্রভুর নামে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন, এবং বেদির চারিদিকে দুই কাঠা বীজ ধরিতে পারে, এমন এক প্রণালী খুদিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি সেই প্রস্তরগুলি দিয়া সদাপ্রভুর নামে এক যজ্ঞবেদি নির্মাণ করিলেন, এবং বেদির চারিদিকে দুই কাঠা বীজ ধরিতে পারে, এমন এক প্রণালী খুদিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পাথরগুলো দিয়ে এলিয় সদাপ্রভুর উদ্দেশে একটা বেদী তৈরী করলেন এবং তার চারপাশে এমন নালা কাটলেন যার মধ্যে বারো কেজি বীজে ভরা একটা থলি বসানো যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই পাথরগুলো দিয়ে ইলিয়াস মাবুদের উদ্দেশে একটা কোরবানগাহ্ তৈরী করলেন এবং তার চারপাশে এমন নালা কাটলেন যার মধ্যে বারো কেজি বীজে ভরা একটা থলি বসানো যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাথরগুলি দিয়ে বেদী সারানো হয়ে গেলে বেদীর চারিদিকে একটা নালা কাটলেন। নালাটা বেশ গভীর করলেন যাতে কমপক্ষে দুই সেয়া জল ধরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলিয়় প্রভুকে সম্মান জানাতে এই পাথরগুলো দিয়ে যজ্ঞবেদীটি ঠিক করেছিলেন| তারপর তিনি বেদীর পাশে 7 গ্যালন জল ধরার মতো একটি ছোট ডোবা কাটলেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই পাথরগুলো দিয়ে এলিয় সদাপ্রভুর উদ্দেশ্যে একটা বেদী তৈরী করলেন এবং তার চারপাশে এমন নালা খুঁড়লেন যার মধ্যে দুই কাঠা বীজ ধরতে পারে।