1 Kings 18:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি কাঠ সাজিয়ে ষাঁড়টি খণ্ড খণ্ড করে কাঠের উপরে রাখলেন। আর বললেন, চার জালা পানি ভরে এই পোড়ানো-কোরবানীর ও কাঠের উপরে ঢেলে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি কাঠ সাজিয়ে, বলদটি টুকরো টুকরো করে কেটে কাঠের উপর সাজিয়ে রেখেছিলেন। পরে তিনি তাদের বললেন, “চারটি বড়ো বড়ো বয়ামে জল ভরে সেই জল বলির পশু ও কাঠের উপর ঢেলে দাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি কাষ্ঠ সাজাইয়া বৃষটী খণ্ড খণ্ড করিয়া কাষ্ঠের উপরে রাখিলেন। আর কহিলেন, চারি জালা জল ভরিয়া এই হোমবলির উপরে ও কাষ্ঠের উপরে ঢালিয়া দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি কাষ্ঠ সাজাইয়া বৃষটি খণ্ড খণ্ড করিয়া কাষ্ঠের উপরে রাখিলেন। আর কহিলেন, চারি জালা জল ভরিয়া এই হোমবলির উপরে ও কাষ্ঠের উপরে ঢালিয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি বেদীর উপরে কাঠ সাজিয়ে ষাঁড়টা টুকরা টুকরা করে সেই কাঠের উপর রাখলেন এবং তাদের বললেন, “তোমরা চারটা কলসী জলে ভরে এই পোড়ানো-উৎসর্গের মাংস ও কাঠের উপরে ঢেলে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি কোরবানগাহের উপরে কাঠ সাজিয়ে ষাঁড়টা টুকরা টুকরা করে সেই কাঠের উপর রাখলেন এবং তাদের বললেন, “তোমরা চারটা কলসী পানিতে ভরে এই পোড়ানো-কোরবানীর গোশ্‌ত ও কাঠের উপরে ঢেলে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার এলিয় বেদীতে কাঠ সাজালেন এবং বৃষটিকে বলি দিয়ে টুকরো টুকরো করে কাঠের উপরে সাজিয়ে রাখলেন। তারপর লোকদের বললেন, এবার চার ঘড়া জল এনে হোমের এই কাঠ আর নৈবেদ্যের উপরে ঢেলে দাও। তারা তাই করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং সমস্ত জ্বালানি কাঠ বেদীতে রাখলেন| ষাঁড়টাকে টুকরো করে কাটার পর এলিয়় সেইসব টুকরো কাঠের ওপর রাখলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি কাঠ সাজিয়ে ষাঁড়টা টুকরা টুকরা করে কাঠের উপর রাখলেন আর বললেন, “চারটা কলসী জলে ভরে এই হোমবলির ও কাঠের উপরে ঢেলে দাও।”