1 Kings 18:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বিকাল বেলা কোরবানী সময়ে ইলিয়াস নবী কাছে এসে বললেন, হে মাবুদ, ইব্রাহিম, ইস্‌হাক ও ইসরাইলের আল্লাহ্‌, আজ জানিয়ে দাও যে, ইসরাইলের মধ্যে তুমিই আল্লাহ্‌ এবং আমি তোমার গোলাম ও তোমার কালাম অনুসারেই এসব কাজ করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বলিদান উৎসর্গ করার সময় ভাববাদী এলিয় এগিয়ে এসে প্রার্থনা করলেন: “হে সদাপ্রভু, অব্রাহাম, ইস্‌হাক ও ইস্রায়েলের ঈশ্বর, লোকেরা আজ জানুক যে ইস্রায়েলে তুমিই ঈশ্বর এবং আমি তোমার দাস ও আমি তোমার আদেশেই এসব কাজ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে [বৈকালের] বলিদান সময়ে এলিয় ভাববাদী নিকটে আসিয়া কহিলেন, হে সদাপ্রভু, অব্রাহামের, ইস্‌হাকের ও ইস্রায়েলের ঈশ্বর, অদ্য জানাইয়া দেও যে, ইস্রায়েলের মধ্যে তুমিই ঈশ্বর, এবং আমি তোমার দাস, ও তোমার বাক্যানুসারেই এই সকল কর্ম্ম করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে [বৈকালের] বলিদানের সময়ে এলিয় ভাববাদী নিকটে আসিয়া কহিলেন, হে সদাপ্রভু, অব্রাহামের, ইস্‌হাকের ও ইস্রায়েলের ঈশ্বর, অদ্য জানাইয়া দেও যে, ইস্রায়েলের মধ্যে তুমিই ঈশ্বর, এবং আমি তোমার দাস, ও তোমার বাক্যানুসারেই এই সকল কর্ম করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিকালের উৎসর্গের সময় হলে পর নবী এলিয় সামনে এগিয়ে এসে প্রার্থনা করলেন, “হে সদাপ্রভু, অব্রাহাম, ইস্‌হাক ও ইস্রায়েলের ঈশ্বর, আজকে তুমি জানিয়ে দাও যে, ইস্রায়েলের মধ্যে তুমিই ঈশ্বর এবং আমি তোমার দাস, আর তোমার আদেশেই আমি এই সব করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিকালের কোরবানীর সময় হলে পর নবী ইলিয়াস সামনে এগিয়ে এসে মুনাজাত করলেন, “হে আল্লাহ্‌, ইব্রাহিম, ইসহাক ও ইসরাইলের মাবুদ, আজকে তুমি জানিয়ে দাও যে, ইসরাইলের মধ্যে তুমিই মাবুদ এবং আমি তোমার গোলাম, আর তোমার হুকুমেই আমি এই সব করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৈকালিক বলিদানের সময় এলিয় বেদীর কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে প্রভু, অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের ঈশ্বর, এবার তুমি প্রমাণ করে দাও যে তুমিই ইসরায়েলের আরাধ্য ঈশ্বর এবং আমি তোমার ভক্ত সেবক, তোমারই আদেশে আমি এই কাজ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন বৈকালিক বলিদানের সময়| ভাববাদী এলিয়় বেদীর কাছে গিয়ে প্রার্থনা করলেন, “প্রভু অব্রাহাম, ইসহাক ও যাকোবের ঈশ্বর, আমি আপনাকে আহ্বান করছি| আপনি এসে প্রমাণ করুন যে আপনিই ইস্রায়েলের প্রকৃত ঈশ্বর| এই সব লোককে দেখান যে আপনিই আমাকে এসব করবার জন্য আদেশ দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে বিকালের বলিদানের দিন হলে পর ভাববাদী এলিয় কাছে এগিয়ে আসলেন এবং বললেন, “হে সদাপ্রভু, অব্রাহাম, ইস্‌হাক ও ইস্রায়েলের ঈশ্বর, আজকে তুমি জানিয়ে দাও যে, ইস্রায়েলের মধ্যে তুমিই ঈশ্বর এবং আমি তোমার দাস, আর তোমার আদেশেই আমি এই সব করেছি।