1 Kings 18:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা দেখে সমস্ত লোক উবুড় হয়ে পড়ে বললো, মাবুদই আল্লাহ্‌, মাবুদই আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব লোকজন যখন এই দৃশ্য দেখেছিল, তারা মাটিতে উবুড় হয়ে পড়ে চিৎকার করে উঠেছিল, “সদাপ্রভুই ঈশ্বর! সদাপ্রভুই ঈশ্বর!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা দেখিয়া সমস্ত লোক উবুড় হইয়া পড়িয়া কহিল, সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা দেখিয়া সমস্ত লোক উবুড় হইয়া পড়িয়া কহিল, সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এ দেখে লোকেরা সবাই মাটিতে উবুড় হয়ে পড়ে চিৎকার করে বলল, “সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এ দেখে লোকেরা সবাই মাটিতে উবুড় হয়ে পড়ে চিৎকার করে বলল, “আল্লাহ্‌ই মাবুদ, আল্লাহ্‌ই মাবুদ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ঘটনা দেখে লোকেরা মাটিতে উবুড় হয়ে পড়ে বলতে লাগল, ইসরায়েলের আরাধ্য পরমেশ্বরই প্রকৃত ঈশ্বর। তিনিই একমাত্র ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত লোক এ ঘটনা দেখে মাটিতে হাঁটু গেড়ে বসে বলতে শুরু করলো, “প্রভুই ঈশ্বর| প্রভুই ঈশ্বর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা দেখে লোকেরা সবাই মাটিতে উপুড় হয়ে পড়ে বলল, “সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর।”