1 Kings 18:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে সময়ে ঈষেবল মাবুদের নবীদেরকে উচ্ছেদ করছিল, সেই সময়ে ওবদিয় এক শত নবীকে নিয়ে পঞ্চাশ পঞ্চাশ জন করে গহ্বরের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, আর তিনি খাবার ও পানি দিয়ে তাদেরকে প্রতিপালন করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈষেবল যখন সদাপ্রভুর ভাববাদীদের মেরে ফেলছিল, ওবদিয় তখন একশো জন ভাববাদীকে নিয়ে গিয়ে দুটি গুহায়—এক একটিতে পঞ্চাশ জন করে—লুকিয়ে রেখেছিলেন, এবং তাদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করেছিলেন)।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে সময়ে ঈষেবল সদাপ্রভুর ভাববাদিগণকে উচ্ছেদ করিতেছিল, সেই সময়ে ওবদিয় এক শত ভাববাদীকে লইয়া পঞ্চাশ পঞ্চাশ জন করিয়া গহ্বরের মধ্যে লুকাইয়া রাখিয়াছিলেন, আর তিনি অন্ন জল দিয়া তাহাদিগকে প্রতিপালন করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে সময়ে ঈষেবল সদাপ্রভুর ভাববাদিগণকে উচ্ছেদ করিতেছিল, সেই সময়ে ওবদিয় একশত ভাববাদীকে লইয়া পঞ্চাশ পঞ্চাশ জন করিয়া গহ্বরের মধ্যে লুকাইয়া রাখিয়াছিলেন, আর তিনি অন্নজল দিয়া তাহাদিগকে প্রতিপালন করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈষেবল যখন সদাপ্রভুর নবীদের মেরে ফেলছিলেন তখন ওবদিয় একশোজন নবীকে নিয়ে পঞ্চাশ পঞ্চাশ করে দু’টা গুহায় লুকিয়ে রেখেছিলেন। তিনি তাঁদের খাবার ও জলের যোগান দিতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈষেবল যখন মাবুদের নবীদের হত্যা করছিলেন তখন ওবদিয় একশোজন নবীকে নিয়ে পঞ্চাশ পঞ্চাশ করে দু’টা গুহায় লুকিয়ে রেখেছিলেন। তিনি তাঁদের খাবার ও পানির যোগান দিতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইষেবল যখন পরমেশ্বরের ভক্ত নবীদের হত্যা করছিলেন ওবদিয়া তখন তাঁদের মধ্যে একশো জন নবীকে দু দলে ভাগ করে পঞ্চাশজনের এক একটা দলকে গুহায় লুকিয়ে রেখেছিলেন এবং অন্নজল দিয়ে তাঁদের প্রতিপালন করেছিলেন।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক সময়ে ঈষেবল প্রভুর সমস্ত ভাববাদীদের হত্যা করতে শুরু করেছিলেন| ওবদিয় 100 জন ভাববাদীকে দুটি গুহার মধ্যে 50 ভাগের দুটি দলে লুকিয়ে রেখে ছিলেন এবং নিয়মিত তাদের খাবার ও জল এনে দিতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈষেবল যখন সদাপ্রভুর ভাববাদীদের মেরে ফেলছিলেন তখন ওবদিয় একশোজন ভাববাদীকে নিয়ে পঞ্চাশ পঞ্চাশ করে দুটো গুহায় লুকিয়ে রেখেছিলেন। তিনি তাঁদের খাবার ও জলের জোগান দিতেন।