1 Kings 18:40 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইলিয়াস তাদেরকে বললেন, তোমরা বালের নবীদেরকে ধর, তাদের এক জনকেও পালিয়ে রক্ষা পেতে দিও না। তখন তারা তাদেরকে ধরলো, আর ইলিয়াস তাদেরকে নিয়ে কীশোন স্রোতোমার্গে নেমে গেলেন এবং সেখানে তাদেরকে হত্যা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন এলিয় তাদের আদেশ দিলেন, “বায়ালের ভাববাদীদের ধরে ফেলো। কেউ যেন পালাতে না পারে!” তারা তাদের ধরে ফেলেছিল, ও এলিয় তাদের কীশোন উপত্যকায় নামিয়ে এনে সেখানে তাদের হত্যা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন এলিয় তাহাদিগকে কহিলেন, তোমরা বালের ভাববাদিগণকে ধর, তাহাদের এক জনকেও পলাইয়া রক্ষা পাইতে দিও না। তখন তাহারা তাহাদিগকে ধরিল, আর এলিয় তাহাদিগকে লইয়া কীশোন স্রোতোমার্গে নামিয়া গেলেন, এবং সেখানে তাহাদিগকে বধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন এলিয় তাহাদিগকে কহিলেন, তোমরা বালের ভাববাদিগণকে ধর, তাহাদের একজনকেও পলাইয়া রক্ষা পাইতে দিও না। তখন তাহারা তাহাদিগকে ধরিল, আর এলিয় তাহাদিগকে লইয়া কীশোন স্রোতোমার্গে নামিয়া গেলেন, এবং সেখানে তাহাদিগকে বধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন এলিয় তাদের এই আদেশ দিলেন, “বাল দেবতার নবীদের ধর। তাদের একজনকেও পালিয়ে যেতে দিয়ো না।” তখন লোকেরা তাদের ধরে ফেলল। এলিয় তাদের কীশোন উপত্যকায় নিয়ে গিয়ে সেখানে তাদের মেরে ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইলিয়াস তাদের এই হুকুম দিলেন, “বাল দেবতার নবীদের ধর। তাদের একজনকেও পালিয়ে যেতে দিয়ো না।” তখন লোকেরা তাদের ধরে ফেলল। ইলিয়াস তাদের কীশোন উপত্যকায় নিয়ে গিয়ে সেখানে তাদের হত্যা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলিয় জনতাকে আদেশ দিলেন, বেলদেবের ঐ নবীদের ধর, ওদের একটাকেও পালাতে দিও না। লোকেরা সব কটাকে ধরে ফেলল। এলিয় তাদের কিশোন নদীর ধারে নিয়ে গিয়ে হত্যা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলিয়় তখন বললেন, “বাল মূর্ত্তির সমস্ত ভাববাদীদের ধরে নিয়ে এসো| একটাও যেন পালাতে না পারে|” তখন সবাই মিলে ঐ সমস্ত ভাববাদীদের ধরে নিয়ে এল| এলিয়় তাদের কীশোনের খাঁড়িতে নিয়ে গিয়ে হত্যা করলেন.
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন এলিয় তাদেরকে বললেন, “বাল দেবতার ভাববাদীদের ধর। তাদের একজনকেও পালিয়ে যেতে দিয়ো না।” তখন লোকেরা তাদের ধরে ফেলল। এলিয় তাদেরকে ছোট কীশোন নদীতে নিয়ে গেলেন এবং সেখানে তাদের মেরে ফেললেন।