1 Kings 18:42 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আহাব ভোজন পান করতে উঠে গেলেন। আর ইলিয়াস কর্মিলের শৃঙ্গে উঠলেন; এবং ভূমির দিকে নত হয়ে তাঁর মুখ দুই জানুর মধ্যে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব আহাব ভোজনপান করতে চলে গেলেন, কিন্তু এলিয় কর্মিল পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে, মাটিতে হাঁটু মুড়ে, নিজের মুখটি দুই হাঁটুর মাঝখানে রেখে বসেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আহাব ভোজন পান করিতে উঠিয়া গেলেন। আর এলিয় কর্ম্মিলের শৃঙ্গে উঠিলেন; এবং ভূমির দিকে নত হইয়া আপন মুখ দুই জানুর মধ্যে রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আহাব ভোজন পান করিতে উঠিয়া গেলেন। আর এলিয় কর্মিলের শৃঙ্গে উঠিলেন; এবং ভূমির দিকে নত হইয়া আপন মুখ দুই জানুর মধ্যে রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে আহাব খাওয়া-দাওয়া করতে গেলেন, কিন্তু এলিয় গিয়ে কর্মিল পাহাড়ের উপরে উঠলেন। তিনি মাটিতে হাঁটু পেতে দুই হাঁটুর মধ্যে মুখ রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে আহাব খাওয়া-দাওয়া করতে গেলেন, কিন্তু ইলিয়াস গিয়ে কর্মিল পাহাড়ের উপরে উঠলেন। তিনি মাটিতে হাঁটু পেতে দুই হাঁটুর মধ্যে মুখ রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহাব খেতে গেলে এলিয় কার্মেল পর্বতের চূড়ায় উঠে মাটিতে উবুড় হয়ে দুই হাঁটুর মধ্যে মুখ গুঁজে রইলেন এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা আহাব তখন খেতে গেলেন আর এলিয়় কর্ম্মিল পর্বতের চূড়ায় গিয়ে নতজানু হয়ে হাঁটুতে মাথা ঠেকিয়ে
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এতে আহাব খাওয়া দাওয়া করতে গেলেন। আর এলিয় গিয়ে কর্মিলের চূড়ায় উঠলেন। তিনি মাটিতে নিচু হয়ে দুই হাঁটুর মধ্যে মুখ রাখলেন।