1 Kings 18:43 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তাঁর ভৃত্যকে বললেন, তুমি উঠে যাও, সমুদ্রের দিকে দৃষ্টিপাত কর। তাতে সে গিয়ে দৃষ্টিপাত করে বললো, কিছুই নেই। এভাবে সাত বার ইলিয়াস তাকে ফিরে গিয়ে দেখতে বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যাও, সমুদ্রের দিকে তাকিয়ে থাকো,” তিনি তাঁর দাসকে বললেন। আর সে গিয়ে তাকিয়ে থেকেছিল। “সেখানে কিছুই নেই,” সে বলল। সাতবার এলিয় বললেন, “তুমি ফিরে যাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আপন চাকরকে কহিলেন, তুমি উঠিয়া যাও, সমুদ্রের দিকে দৃষ্টিপাত কর। তাহাতে সে গিয়া দৃষ্টিপাত করিয়া কহিল, কিছুই নাই। এলিয় কহিলেন, আবার যাও; সাত বার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আপন চাকরকে কহিলেন, তুমি উঠিয়া যাও, সমুদ্রের দিকে দৃষ্টিপাত কর। তাহাতে সে গিয়া দৃষ্টিপাত করিয়া কহিল, কিছুই নাই। এলিয় কহিলেন, আবার যাও; সাত বার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তিনি তাঁর চাকরকে বললেন, “তুমি গিয়ে সাগরের দিকে চেয়ে দেখ।” সে গিয়ে দেখে বলল, “ওখানে কিছু নেই।” সাতবার এলিয় তাকে ফিরে গিয়ে দেখতে বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তিনি তাঁর চাকরকে বললেন, “তুমি গিয়ে সাগরের দিকে চেয়ে দেখ।” সে গিয়ে দেখে বলল, “ওখানে কিছু নেই।” সাতবার ইলিয়াস তাকে ফিরে গিয়ে দেখতে বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিজের ভৃত্যকে বললেন, যাও, সমুদ্রের দিকে চেয়ে দেখ। ভৃত্যটি দেখে ফিরে এসে বলল, কিছুই দেখতে পেলাম না। এলিয় তাকে বার বার সাতবার এইভাবে দেখতে পাঠালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর ভৃত্যকে বললেন, “সমুদ্রের দিকে তাকাও|” সেই ভৃত্য তখন যেখান থেকে সমুদ্র দেখা যায় সেখানে গেল| সে ফিরে এসে বলল, “কই কিছু তো দেখতে পেলাম না|” এলিয়় তাকে আবার দেখতে পাঠালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি তাঁর চাকরকে বললেন, “তুমি গিয়ে সাগরের দিকে চেয়ে দেখ।” সে গিয়ে দেখে বলল, “ওখানে কিছু নেই।” এলিয় বললেন, “সাতবার যাও।”