1 Kings 18:44 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সপ্তম বারে সে বললো, দেখুন, মানুষের হাতের মত ক্ষুদ্র একখানি মেঘ সমুদ্র থেকে উঠছে। তখন ইলিয়াস বললেন, উঠে গিয়ে আহাবকে বল, রথে ঘোড়া যুড়ে নেমে যান, নাহলে বৃষ্টিতে আপনার ফিরে যাওয়া বাধা সৃষ্টি করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সপ্তমবারে সেই দাস এসে খবর দিয়েছিল, “মানুষের হাতের মতো ছোটো একখণ্ড মেঘ সমুদ্র থেকে উঠে আসছে।” অতএব এলিয় বললেন, “যাও, আহাবকে গিয়ে বলো, ‘হ্যাঁচকা টান মেরে আপনার রথটি ওঠান ও বৃষ্টি বাধ সাধার আগেই আপনি চলে যান।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সপ্তম বারে সে কহিল, দেখুন, মনুষ্যহস্তের ন্যায় ক্ষুদ্র একখানি মেঘ সমুদ্র হইতে উঠিতেছে। তখন এলিয় কহিলেন, উঠিয়া গিয়া আহাবকে বল, [রথে অশ্ব] যুড়িয়া নামিয়া যাউন, পাছে বৃষ্টিতে আপনার গমনের ব্যাঘাত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সপ্তম বারে সে কহিল, দেখুন, মনুষ্যহস্তের ন্যায় ক্ষুদ্র একখানি মেঘ সমুদ্র হইতে উঠিতেছে। তখন এলিয় কহিলেন, উঠিয়া গিয়া আহাবকে বল, [রথে অশ্ব] যুড়িয়া নামিয়া যাউন, পাছে বৃষ্টিতে আপনার গমনের ব্যাঘাত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সপ্তম বারে চাকরটি এসে বলল, “মানুষের হাতের মত ছোট একটা মেঘ সমুদ্র থেকে উঠছে।” তখন এলিয় তাকে বললেন, “তুমি গিয়ে আহাবকে বল যেন তিনি তাঁর রথ ঠিক করে নিয়ে চলে যান, নাহলে বৃষ্টি তাঁকে যেতে বাধা দেবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সপ্তম বারে চাকরটি এসে বলল, “মানুষের হাতের মত ছোট একটা মেঘ সমুদ্র থেকে উঠছে।” তখন ইলিয়াস তাকে বললেন, “তুমি গিয়ে আহাবকে বল যেন তিনি তাঁর রথ ঠিক করে নিয়ে চলে যান, নাহলে বৃষ্টি তাঁকে যেতে বাধা দেবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তম বারে সে ফিরে এসে বলল, সমুদ্র থেকে মানুষের হাতের তালুর সমান ছোট্ট একখণ্ড মেঘ উঠে আসতে দেখলাম। এলিয় তখন তাঁর ভৃত্যকে বললেন, যাও, রাজা আহাবকে গিয়ে বল, বৃষ্টিতে আটকে যাওয়ার আগেই সে যেন রথে চড়ে বাড়ি ফিরে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরপর সাত বার একই ঘটনা ঘটার পর সাতবারের বার সেই ভৃত্য এসে বলল, “মানুষের হাতের মুঠোর মতো ছোট্ট এক টুকরো মেঘ দেখলাম সমুদ্রের দিক থেকে আসছে|” এলিয়় তাঁর ভৃত্যকে বললেন, “যাও রাজা আহাবকে তাঁর রথ প্রস্তুত করে বাড়িতে যেতে বলো কারণ এক্ষুনি রওনা না হলে ও বৃষ্টিতে আটকে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সপ্তম বারে চাকরটি এসে বলল, “মানুষের হাতের মত ছোট একটা মেঘ সমুদ্র থেকে উঠছে।” তখন এলিয় তাকে বললেন, “উঠে গিয়ে আহাবকে বল যেন তিনি তাঁর রথ ঠিক করে নিয়ে নেমে যান, যেন প্রচন্ড বৃষ্টি আপনাকে যেতে বাধা না দেয়।”