1 Kings 18:45 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অমনি মেঘে ও বায়ুতে আসমান ঘোর হয়ে উঠলো ও ভারী বৃষ্টি হল; তাতে আহাব ঘোড়ার গাড়িতে আরোহণ করে যিষ্রিয়েলে গমন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে, আকাশ কালো মেঘে ছেয়ে গেল, বাতাস উঠেছিল, প্রবল বৃষ্টিপাত শুরু হল এবং আহাব রথে চড়ে যিষ্রিয়েলে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অমনি মেঘে ও বায়ুতে আকাশ ঘোর হইয়া উঠিল ও ভারী বৃষ্টি হইল; তাহাতে আহাব শকটারোহণে যিষ্রিয়েলে গমন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অমনি মেঘে ও বায়ুতে আকাশ ঘোর হইয়া উঠিল ও ভারী বৃষ্টি হইল; তাহাতে আহাব শকটারোহণে যিষ্রিয়েলে গমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্যে আকাশ মেঘে কালো হয়ে গেল, বাতাস উঠল এবং ভীষণ বৃষ্টি এসে গেল। আহাব রথে করে যিষ্রিয়েলে রওনা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্যে আকাশ মেঘে কালো হয়ে গেল, বাতাস উঠল এবং ভীষণ বৃষ্টি এসে গেল। আহাব রথে করে যিষ্রিয়েলে রওনা হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল, জোরে বাতাস বইতে লাগল। শুরু হয়ে গেল প্রবল বর্ষণ। আহাব রথে চড়ে যিষ্‌রিয়েলে ফিরে চললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অল্প কিছু ক্ষণের মধ্যেই গোটা আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে বাতাস বইতে শুরু করলো এবং প্রবল বৃষ্টি শুরু হল| আহাব তাঁর রথে চড়ে যিষ্রিয়েলের দিকে রওনা হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অমনি আকাশ মেঘে ও বাতাসে অন্ধকার হয়ে উঠল এবং ভীষণ বৃষ্টি এসে গেল। আহাব রথে করে যিষ্রিয়েলে গেলেন।