1 Kings 18:46 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের হাত ইলিয়াসের উপরে অবস্থান করছিল, তাই তিনি কোমরবন্ধনী পরে যিষ্রিয়েলের প্রবেশ-স্থান পর্যন্ত আহাবের আগে আগে দৌড়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর শক্তি এলিয়ের উপর নেমে এসেছিল, এবং নিজের আলখাল্লাটি কোমরবন্ধে গুঁজে নিয়ে তিনি আহাবের আগেই দৌড়ে যিষ্রিয়েলে পৌঁছে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর হস্ত এলিয়ের উপরে অবস্থিতি করিতেছিল, তাই তিনি কটি বন্ধন করিয়া যিষ্রিয়েলের প্রবেশ-স্থান পর্য্যন্ত আহাবের অগ্রে অগ্রে দৌড়িয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর হস্ত এলিয়ের উপরে অবস্থিতি করিতেছিল, তাই তিনি কটি বন্ধন করিয়া যিষ্রিয়েলের প্রবেশ-স্থান পর্যন্ত আহাবের অগ্রে অগ্রে দৌড়াইয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভুর শক্তি এলিয়ের উপর আসল। তিনি তাঁর কাপড়খানা কোমর-বাঁধনিতে গুঁজে নিয়ে আহাবের আগে আগে দৌড়ে যিষ্রিয়েলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদের শক্তি ইলিয়াসের উপর আসল। তিনি তাঁর কাপড়খানা কোমর-বাঁধনিতে গুঁজে নিয়ে আহাবের আগে আগে দৌড়ে যিষ্রিয়েলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর শক্তি এলিয়ের উপর ভর করল। তিনি শক্ত করে কোমরে কাপড় জড়িয়ে দৌড়ে আহাবের আগে যিষ্‌রিয়েল গিয়ে পৌঁছালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর শক্তি তখন এলিয়়কে ভর করলো| এলিয়় আঁট করে পোশাক বেঁধে আহাবের আগেই দৌড়ে যিষ্রিয়েলে পৌঁছে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভুর হাত এলিয়ের উপর ছিল। তিনি তাঁর কাপড়খানা কোমর বাঁধনিতে গুঁজে নিয়ে আহাবের আগে আগে দৌড়ে যিষ্রিয়েলের প্রবেশ স্থানে গেলেন।