1 Kings 18:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহাব ওবদিয়কে বললেন, দেশের মধ্যে যত পানির ফোয়ারা ও স্রোতমার্গ আছে, তুমি সেগুলোর কাছে যাও; হয় তো আমরা কিছু ঘাস পেতে পারি এবং তাতে ঘোড়া ও খচ্চরগুলোর প্রাণ রক্ষা হবে, নতুবা সমস্ত পশু হারাতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহাব ওবদিয়কে বললেন, “দেশে যত জলের উৎস ও উপত্যকা আছে, তুমি সেসব স্থানে যাও। হয়তো আমাদের ঘোড়া ও খচ্চরগুলি বাঁচিয়ে রাখার উপযোগী কিছু ঘাসপাতা আমরা পেয়েও যেতে পারি, সেক্ষেত্রে আমাদের কোনও পশু আর হয়তো আমাদের মারতে হবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহাব ওবদিয়কে কহিলেন, দেশের মধ্যে যত জলের উনুই ও স্রোতমার্গ আছে, তুমি সেইগুলির কাছে যাও; হয় ত আমরা কিছু তৃণ পাইতে পারিব, এবং অশ্ব ও অশ্বতর সকলের প্রাণ রক্ষা করিব, নতুবা সমস্ত পশু হারাইতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহাব ওবদিয়কে কহিলেন, দেশের মধ্যে যত জলের উনুই ও স্রোতমার্গ আছে, তুমি সেইগুলির কাছে যাও; হয় ত আমরা কিছু তৃণ পাইতে পারিব, এবং অশ্ব ও অশ্বতর সকলের প্রাণ রক্ষা করিব, নতুবা সমস্ত পশু হারাইতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওবদিয় আসলে পর আহাব তাঁকে বললেন, “তুমি দেশের সব ফোয়ারা ও উপত্যকার কাছে যাও। ঘোড়া আর খচ্চরগুলোর প্রাণ রক্ষার জন্য হয়তো কিছু ঘাস পাওয়া যাবে। তাতে আমাদের কোন পশুকে মেরে ফেলতে হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওবদিয় আসলে পর আহাব তাঁকে বললেন, “তুমি দেশের সব ঝর্ণা ও উপত্যকার কাছে যাও। ঘোড়া আর খ"চরগুলোর প্রাণ রক্ষার জন্য হয়তো কিছু ঘাস পাওয়া যাবে। তাতে আমাদের কোন পশুকে মেরে ফেলতে হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহাব তাঁকে বললেন, দেশের যেখানে যত নদী আর ঝর্ণা আছে, চল সব দেখে আসি। আমাদের খচ্চর আর ঘোড়াগুলির জন্য ঘাস পাওয়া যায় কিনা। তা না হলে এই পশুপালকে বাঁচানো যাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা আহাব ওবদিয়কে বললেন, “চলো, আমরা বেরিয়ে সমস্ত ঝর্ণা আর নদীগুলোতে গিয়ে দেখি আমাদের ঘোড়া আর খচ্চরগুলোকে বাঁচিয়ে রাখার মতো ঘাস পাওয়া যায় কি না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আহাব ওবদিয়কে বললেন, “তুমি দেশের মধ্যে যেসব উনুই ও ছোট নদীগুলির কাছে যাও। ঘোড়া আর খচ্চরগুলোর প্রাণ রক্ষার জন্য হয়তো কিছু ঘাস পাওয়া যাবে। নাহলে সমস্ত পশু হারাতে হবে।”