1 Kings 18:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁরা দেশে পরিভ্রমণ করার জন্য তাদের মধ্যে দেশ দু’ভাগ করে নিলেন; আহাব স্বতন্ত্র এক পথে গেলেন এবং ওবদিয় স্বতন্ত্র অন্য পথে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দেশের যে এলাকাগুলিতে তাদের যেতে হত, সেগুলি তারা দুই ভাগে বিভক্ত করে নিয়েছিলেন। আহাব একদিকে গেলেন ও ওবদিয় অন্যদিকে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহারা দেশে পরিভ্রমণ করণার্থে আপনাদের মধ্যে দেশ দুই ভাগ করিয়া লইলেন; আহাব স্বতন্ত্র এক পথে গেলেন, এবং ওবদিয় স্বতন্ত্র অন্য পথে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারা দেশে পরিভ্রমণ করণার্থে আপনাদের মধ্যে দেশ দুই ভাগ করিয়া লইলেন; আহাব স্বতন্ত্র এক পথে গেলেন, এবং ওবদিয় স্বতন্ত্র অন্য পথে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা দু’জন ঘুরে দেখবার জন্য দেশটা ভাগ করে নিলেন। আহাব নিজে গেলেন এক দিকে আর ওবদিয় গেলেন অন্য দিকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা দু’জন ঘুরে দেখবার জন্য দেশটা ভাগ করে নিলেন। আহাব নিজে গেলেন এক দিকে আর ওবদিয় গেলেন অন্য দিকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জল ও ঘাসের খোঁজে সারা দেশ পরিভ্রমণ করার জন্য তাঁরা দেশটাকে দুইভাগে ভাগ করে নিলেন। আহাব গেলেন এক দিকে এবং ওবদিয়া গেলেন অন্যদিকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুজনে দুটি অঞ্চল ভাগ করে নিয়ে সারা দেশে জলের খোঁজে বেরিয়ে পড়ল| আহাব গেলেন এক দিকে আর ওবদিয় গেল আরেক দিকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা দুইজন ঘুরে দেখবার জন্য দেশটা ভাগ করে নিলেন। আহাব নিজে গেলেন এক দিকে আর ওবদিয় গেলেন অন্য দিকে।