1 Kings 18:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওবদিয় পথ দিয়ে যাচ্ছিলেন, এমন সময়ে দেখ, ইলিয়াস তাঁর সম্মুখে উপস্থিত; তখন ওবদিয় তাঁকে চিনতে পেরে ভূমিতে উবুড় হয়ে পড়ে বললেন, আপনি কি আমার প্রভু ইলিয়াস?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওবদিয় পথ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় তাঁর সঙ্গে এলিয়ের দেখা হল। ওবদিয় তাঁকে চিনতে পেরে মাটিতে উবুড় হয়ে পড়ে বললেন, “হে আমার প্রভু এলিয়, এ কি সত্যিই আপনি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ওবদিয় পথ দিয়া যাইতেছিলেন, এমন সময়ে, দেখ, এলিয় তাঁহার সম্মুখে উপস্থিত; তখন ওবদিয় তাঁহাকে চিনিয়া উবুড় হইয়া পড়িয়া কহিলেন, আপনি কি আমার প্রভু এলিয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ওবদিয় পথ দিয়া যাইতেছিলেন, এমন সময়ে দেখ, এলিয় তাঁহার সম্মুখে উপস্থিত; তখন ওবদিয় তাঁহাকে চিনিয়া উবুড় হইয়া পড়িয়া কহিলেন, আপনি কি আমার প্রভু এলিয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওবদিয় পথ দিয়ে যাচ্ছিলেন এমন সময় এলিয়ের সংগে তাঁর দেখা হল। ওবদিয় তাঁকে চিনতে পেরে মাটিতে উবুড় হয়ে পড়ে বললেন, “আমার প্রভু এলিয়, এ কি সত্যিই আপনি?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওবদিয় পথ দিয়ে যাচ্ছিলেন এমন সময় ইলিয়াসের সংগে তাঁর দেখা হল। ওবদিয় তাঁকে চিনতে পেরে মাটিতে উবুড় হয়ে পড়ে বললেন, “আমার প্রভু ইলিয়াস, এ কি সত্যিই আপনি?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওবদিয়া চলেছেন। পথে হঠাৎ এলিয়ের সঙ্গে দেখা। তাঁকে চিনতে পেরে সাষ্টাঙ্গে প্রণাম করে তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনিই কি আমার প্রভু এলিয়? একি সত্যি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওবদিয়র সঙ্গে পথে এলিয়়র দেখা হল| এলিয়়কে দেখেই ওবদিয় চিনতে পারল এবং তাঁর সামনে নতজানু হয়ে জিজ্ঞেস করল, “এলিয়়! সত্যিই কি আপনি আমার সেই মনিব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওবদিয় পথ দিয়ে যাচ্ছিলেন, এমন দিনের, দেখ, এলিয় তাঁর সামনে; ওবদিয় তাঁকে চিনতে পেরে মাটিতে উপুড় হয়ে পড়ে বললেন, “আমার প্রভু এলিয়?”