1 Kings 19:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইলিয়াস যা যা করেছিলেন এবং কেমন করে তিনি সমস্ত নবীকে তলোয়ার দ্বারা হত্যা করেছিলেন তার সবই আহাব ঈষেবলকে বললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে এলিয় যা যা করলেন এবং কীভাবে তিনি ভাববাদীদের সবাইকে তরোয়াল দিয়ে হত্যা করলেন, সেসব কথা আহাব ঈষেবলকে বলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এলিয় যাহা যাহা করিয়াছিলেন, কেমন করিয়া তিনি সমুদয় ভাববাদীকে খড়্‌গ দ্বারা বধ করিয়াছিলেন, এই সমস্ত বৃত্তান্ত আহাব ঈষেবলকে জ্ঞাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এলিয় যাহা যাহা করিয়াছিলেন, কেমন করিয়া তিনি সমুদয় ভাববাদীকে খড়্‌গ দ্বারা বধ করিয়াছিলেন, এই সমস্ত বৃত্তান্ত আহাব ঈষেবলকে জ্ঞাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এলিয় যা যা করেছেন এবং কেমন করে সমস্ত নবীদের মেরে ফেলেছেন তা সবই আহাব ঈষেবলকে বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইলিয়াস যা যা করেছেন এবং কেমন করে সমস্ত নবীদের হত্যা করেছেন তা সবই আহাব ঈষেবলকে বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহাব এলিয়ের সমস্ত কীর্তিকাহিনী —কিভাবে এলিয় বেলদেবের নবীদের হত্যা করেছিলেন—সব তাঁর রাণী ইষেবলের কাছে বললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা আহাব রাণী ঈষেবলকে এলিয়় যা যা করেছেন, যে ভাবে সমস্ত ভাববাদীদের তরবারি দিয়ে হত্যা করেছেন সবই বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এলিয় যা যা করেছেন এবং কেমন করে তরোয়াল দিয়ে সমস্ত ভাববাদীদের মেরে ফেলেছেন তা সবই আহাব ঈষেবলকে বললেন।