1 Kings 19:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভূমিকম্পের পরে আগুন হল, কিন্তু সেই আগুনে মাবুদ ছিলেন না। আগুনের পরে কিছুটা শব্দকারী ক্ষুদ্র একটি স্বর শোনা গেল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভূমিকম্প হয়ে যাওয়ার পর সেখানে আগুন জ্বলে উঠেছিল, কিন্তু সদাপ্রভু সেই আগুনেও ছিলেন না। আগুনের পর সেখানে মৃদুমন্দ ফিসফিসানির শব্দ শোনা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভূমিকম্পের পরে অগ্নি হইল, কিন্তু সেই অগ্নিতে সদাপ্রভু ছিলেন না। অগ্নির পরে ঈষৎ শব্দকারী ক্ষুদ্র এক স্বর হইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভূমিকম্পের পরে অগ্নি হইল, কিন্তু সেই অগ্নিতে সদাপ্রভু ছিলেন না। অগ্নির পরে ঈষৎ শব্দকারী ক্ষুদ্র এক স্বর হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভূমিকমেপর পরে দেখা দিল আগুন, কিন্তু সেই আগুনের মধ্যেও সদাপ্রভু ছিলেন না। সেই আগুনের পরে ফিস্ ফিস্ শব্দের মত সামান্য শব্দ শোনা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভূমিকমেপর পরে দেখা দিল আগুন, কিন্তু সেই আগুনের মধ্যেও মাবুদ ছিলেন না। সেই আগুনের পরে ফিস্ ফিস্ শব্দের মত সামান্য শব্দ শোনা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভূমিকম্পের মধ্যে প্রভু ছিলেন না। ভূমিকম্পের পরে শুরু হল অগ্ন্যুৎপাত। কিন্তু সেই আগুনের মধ্যেও পরমেশ্বর ছিলেন না। অগ্ন্যুপাত থেমে গেলে শোনা গেল একটি কোমল মধুর স্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভূমিকম্পের আগুন জ্বলে উঠল| কিন্তু আগুনের মধ্যেও প্রভু ছিলেন না| আগুন নিভিয়ে দেওয়া হল| একটি শান্ত, কোমল স্বর শোনা গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভূমিকম্পের পরে দেখা দিল আগুন, কিন্তু সেই আগুনের মধ্যেও সদাপ্রভু ছিলেন না। সেই আগুনের পরে ফিস্ ফিস্ শব্দের মত সামান্য শব্দ শোনা গেল।