1 Kings 19:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা শোনামাত্র ইলিয়াস শাল দিয়ে মুখ ঢাকলেন এবং বাইরে গিয়ে গহ্বরের মুখে দাঁড়ালেন। আর দেখ, তাঁর প্রতি এই বাণী হল, ইলিয়াস, তুমি এখানে কি করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই শব্দ শুনে এলিয় নিজের আলখাল্লা দিয়ে মুখ ঢেকে বাইরে বের হয়ে গুহার মুখে গিয়ে দাঁড়িয়েছিলেন। তখন এক কণ্ঠস্বর তাঁকে বলল, “এলিয়, তুমি এখানে কী করছ?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা শুনিবামাত্র এলিয় শাল দিয়া মুখ ঢাকিলেন, এবং বাহিরে গিয়া গহ্বরের মুখে দাঁড়াইলেন। আর দেখ, তাঁহার প্রতি এই বাণী হইল, এলিয়, তুমি এখানে কি করিতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা শুনিবামাত্র এলিয় শাল দিয়া মুখ ঢাকিলেন, এবং বাহিরে গিয়া গহ্বরের মুখে দাঁড়াইলেন। আর দেখ, তাঁহার প্রতি এই বাণী হইল, এলিয়, তুমি এখানে কি করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এলিয় তা শুনে তাঁর গায়ের চাদর দিয়ে মুখ ঢেকে ফেললেন এবং বাইরে গিয়ে গুহার মুখের কাছে দাঁড়ালেন। তারপর তিনি এই কথা শুনলেন, “এলিয়, তুমি এখানে কি করছ?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইলিয়াস তা শুনে তাঁর গায়ের চাদর দিয়ে মুখ ঢেকে ফেললেন এবং বাইরে গিয়ে গুহার মুখের কাছে দাঁড়ালেন। তারপর তিনি এই কথা শুনলেন, “ইলিয়াস, তুমি এখানে কি করছ?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই স্বর শোনামাত্র এলিয় নিজের আলখাল্লা দিয়ে মুখ ঢেকে বাইরে বেরিয়ে এসে গুহার মুখে দাঁড়ালেন। এলিয় শুনলেন এই কথা—এলিয়, এখানে তুমি কি করছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলিয়় যখন স্বরটা শুনতে পেলেন তখন তিনি তাঁর শাল দিয়ে তাঁর মুখ ঢেকে দিলেন| তারপর তিনি গিয়ে গুহার প্রবেশ মুখে দাঁড়ালেন| একটি স্বর তাঁকে জিজ্ঞাসা করল, “এলিয়়, তুমি এখানে কেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এলিয় তা শুনে তাঁর গায়ের চাদর দিয়ে মুখ ঢেকে ফেললেন এবং বাইরে গিয়ে গুহার মুখের কাছে দাঁড়ালেন। তারপর তিনি এই কথা শুনলেন, “এলিয়, তুমি এখানে কি করছ?”