1 Kings 19:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে যে ব্যক্তিই হসায়েলের তলোয়ার এড়াবে, যেহূ তাকে হত্যা করবে; যে ব্যক্তিই যেহূর তলোয়ার এড়াবে, আল-ইয়াসা তাকে হত্যা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে কেউ হসায়েলের তরোয়ালের হাত থেকে রেহাই পাবে, যেহূ তাকে হত্যা করবে, আর যে কেউ যেহূর তরোয়ালের হাত থেকে রেহাই পাবে, ইলীশায় তাকে হত্যা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যে কেহ হসায়েলের খড়্‌গ এড়াইবে, যেহূ তাহাকে বধ করিবে; যে কেহ যেহূর খড়্‌গ এড়াইবে, ইলীশায় তাহাকে বধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যে কেহ হসায়েলের খড়্‌গ এড়াইবে, যেহূ তাহাকে বধ করিবে; যে কেহ যেহূর খড়্‌গ এড়াইবে, ইলীশায় তাহাকে বধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হসায়েলের তলোয়ার যারা এড়িয়ে যাবে যেহূ তাদের মেরে ফেলবে আর যেহূর তলোয়ার যারা এড়িয়ে যাবে ইলীশায় তাদের মেরে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হসায়েলের তলোয়ার যারা এড়িয়ে যাবে যেহূ তাদের হত্যা করবে আর যেহূর তলোয়ার যারা এড়িয়ে যাবে আল-ইয়াসা তাদের হত্যা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হসায়েলের হাত থেকে যে নিস্তার পেয়ে পালাবে, যেহুর হাতে সে মরবেই, আবার যেহুর হাত এড়িয়ে পালাতে পারলেও ইলিশায়ের হাতে তাকে মরতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হসায়েল বহু খারাপ লোককে হত্যা করবে| হসায়েলের হাত থেকে যারা বেঁচে যাবে তাদের যেহূ হত্যা করবে| আর যেহূর তরবারি থেকেও যদি কেউ নিস্তার পেয়ে যায় তাকে ইলীশায় হত্যা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হসায়েলের তলোয়ার যারা এড়িয়ে যাবে যেহূ তাদের মেরে ফেলবে আর যেহূর তলোয়ার যারা এড়িয়ে যাবে ইলীশায় তাদের মেরে ফেলবে।