1 Kings 19:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইসরাইলের মধ্যে আমি আমার জন্য সাত হাজার লোককে অবশিষ্ট রাখবো, তারা বালের সম্মুখে তাদের হাঁটু পাতে নি ও তাকে চুম্বনও করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে ইস্রায়েলে আমি এমন 7,000 লোককে সংরক্ষিত করে রেখেছি, যারা বায়ালের কাছে মাথা নত করেনি ও তাকে চুমুও দেয়নি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ইস্রায়েলের মধ্যে আমি আপনার জন্য সাত সহস্র লোককে অবশিষ্ট রাখিব, সেই সকলের জানু বালের সম্মুখে পাতিত হয় নাই, ও সেই সকলের মুখ তাহাকে চুম্বন করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ইস্রায়েলের মধ্যে আমি আপনার জন্য সাত সহস্র লোককে অবশিষ্ট রাখিব, সেই সকলের জানু বালের সম্মুখে পাতিত হয় নাই, ও সেই সকলের মুখ তাহাকে চুম্বন করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে ইস্রায়েলে আমি সাত হাজার লোককে রেখে দিয়েছি যারা বাল দেবতার সামনে হাঁটু পাতে নি এবং তাকে চুম্বনও করে নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে ইসরাইলে আমি সাত হাজার লোককে রেখে দিয়েছি যারা বাল দেবতার সামনে হাঁটু পাতে নি এবং তাকে চুম্বনও করে নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবুও বেলদেবের সামনে নতজানু হয় নি বা তার বিগ্রহ চুম্বন করে নি, ইসরায়েলীদের মধ্যে এমন সাত হাজার লোককে আমি অবশিষ্ট রাখব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলিয়় ইস্রায়েলে তুমিই একমাত্র একনিষ্ঠ ভাবে আমার সেবা করো নি| সেখানে আরো 7000 লোক আছে যারা কখনও বাল মূর্ত্তির কাছে মাথা নত করে নি এবং এরা কখনও বাল মূর্ত্তি চুম্বন করে নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ইস্রায়েলে আমি আমার জন্য সাত হাজার লোককে রেখে দেব যারা বাল দেবতার সামনে হাঁটু পাতেনি ও সেই সবার মুখ তাকে চুম্বনও করে নি।”