1 Kings 19:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তাঁকে ছেড়ে ফিরে গেলেন এবং সেই বলদ জোড়া নিয়ে কোরবানী করলেন এবং তাদের জোয়ালির কাঠ দিয়ে গোশ্‌ত রান্না করলেন, পরে লোকদের দিলে তারা ভোজন করলো। তখন তিনি উঠে ইলিয়াসের পিছনে চললেন ও তাঁর পরিচর্যা করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ইলীশায় তাঁকে ছেড়ে ফিরে গেলেন। তিনি তাঁর হালের বলদগুলি নিয়ে সেগুলি বধ করলেন। তিনি লাঙল-জোয়ালের কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে মাংস রান্না করলেন ও লোকজনকে দিলেন ও তারা তা খেয়েছিল। পরে তিনি এলিয়ের অনুগামী হয়ে, তাঁর দাস হয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি তাঁহার পশ্চাদগমন হইতে ফিরিয়া গেলেন, এবং সেই বলদ যোড়া লইয়া বলিদান করিলেন, এবং তাহাদের যোঁয়ালিকাষ্ঠের দ্বারা তাহাদের মাংস পাক করিলেন, পরে লোকদিগকে দিলে তাহারা ভোজন করিল। তখন তিনি উঠিয়া এলিয়ের পশ্চাদগামী হইলেন ও তাঁহার পরিচর্য্যা করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি তাঁহার পশ্চাদ্‌গমন হইতে ফিরিয়া গেলেন, এবং সেই বলদ জোড়া লইয়া বলিদান করিলেন, এবং তাহাদের জোয়ালিকাষ্ঠের দ্বারা তাহাদের মাংস পাক করিলেন, পরে লোকদিগকে দিলে তাহারা ভোজন করিল। তখন তিনি উঠিয়া এলিয়ের পশ্চাদ্‌গামী হইলেন ও তাঁহার পরিচর্যা করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই ইলীশায় তাঁকে ছেড়ে ফিরে গেলেন। তিনি তাঁর বলদ জোড়াটা নিয়ে জবাই করলেন এবং লাংগলের কাঠ দিয়ে মাংস রান্না করে লোকদের দিলেন আর লোকেরা তা খেল। তারপর তিনি এলিয়ের সংগে যাবার জন্য বের হলেন এবং তাঁর সেবাকারী হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আল-ইয়াসা তাঁকে ছেড়ে ফিরে গেলেন। তিনি তাঁর বলদ জোড়াটা নিয়ে জবাই করলেন এবং লাংগলের কাঠ দিয়ে গোশ্‌ত রান্না করে লোকদের দিলেন আর লোকেরা তা খেল। তারপর তিনি ইলিয়াসের সংগে যাবার জন্য বের হলেন এবং তাঁর সেবাকারী হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিশায় তখন তাঁর বলদগুলির কাছে ফিরে গেলেন। সেগুলিকে বলিদান করলেন এবং জোয়ালের কাঠ জ্বালিয়ে বলদের মাংস রান্না করে সকলকে খাওয়ালেন। তারপর তিনি চলে গেলেন এলিয়ের কাছে এবং তাঁর সহকারী হয়ে কাজ করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় তখন বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে দারুণ খাওয়া-দাওয়া করলেন| তাঁর গরুগুলোকে মেরে যোয়ালের কাঠ জ্বালিয়ে মাংস সেদ্ধ করে লোকদের খাওয়ালেন এবং নিজেও খেলেন| তারপর ইলীশায় এলিয়়কে অনুসরণ করলেন এবং তাঁর পরিচর্য্যা করতে লাগলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইলীশায় তাঁকে ছেড়ে ফিরে গেলেন। তিনি তাঁর বলদ জোড়া নিয়ে বলি দিলেন এবং যোঁয়ালির কাঠ দিয়ে মাংস রান্না করে লোকদের দিলেন আর লোকেরা তা খেল। তারপর তিনি এলিয়ের সঙ্গে যাবার জন্য বের হলেন এবং তাঁর সেবাকারী হলেন।