1 Kings 19:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি চেয়ে দেখলেন, তাঁর শিয়রে উতপ্ত পাথরে সেঁকা একখানি রুটি ও এক পাত্র পানি রয়েছে; তখন তিনি ভোজন পান করে পুনর্বার শয়ন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি চারপাশে তাকিয়েছিলেন, আর দেখতে পেয়েছিলেন যে তাঁর মাথার কাছে গরম কয়লার আগুনে সেঁকা কয়েকটি রুটি ও এক বয়াম জল রাখা আছে। তিনি ভোজনপান করে আবার শুয়ে পড়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি চাহিয়া দেখিলেন; আর দেখ, তাঁহার শিয়রে তপ্ত প্রস্তরে পক্ব একখানি পিষ্টক ও এক ভাঁড় জল রহিয়াছে; তখন তিনি ভোজন পান করিয়া পুনর্ব্বার শয়ন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি চাহিয়া দেখিলেন; আর দেখ, তাঁহার শিয়রে তপ্ত প্রস্তরে পক্ব একখানি পিষ্টক ও এক ভাঁড় জল রহিয়াছে; তখন তিনি ভোজন পান করিয়া পুনর্বার শয়ন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি চেয়ে দেখতে পেলেন তাঁর মাথার কাছে গরম পাথরে সেঁকা একখানা রুটি ও এক পাত্র জল রয়েছে। তা খেয়ে তিনি আবার শুয়ে পড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি চেয়ে দেখতে পেলেন তাঁর মাথার কাছে গরম পাথরে সেঁকা একখানা রুটি ও এক পাত্র পানি রয়েছে। তা খেয়ে তিনি আবার শুয়ে পড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি উঠে দেখলেন, তাঁর শিয়রের কাছে টাটকা রুটি আর এক ভাঁড় জল রাখা আছে। রুটি আর জল খেয়ে তিনি আবার শুয়ে পড়লেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলিয়় দেখতে পেলেন তাঁর পাশেই কয়লার ওপরে এক খানা কেক বানানো আছে আর এক ঘড়া জল রাখা আছে| এলিয়় তা খেয়ে জল পান করে আবার ঘুমিয়ে পড়লেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি চেয়ে দেখলেন; তাঁর মাথার কাছে গরম পাথরে সেঁকা একখানা রুটি ও এক পাত্র জল রয়েছে। তা খেয়ে তিনি আবার শুয়ে পড়লেন।