1 Kings 19:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি সেখানে একটি গহ্বরে উপস্থিত হয়ে সেই স্থানে রাত যাপন করলেন। আর দেখ, তাঁর কাছে মাবুদের কালাম নাজেল হল; তিনি বললেন, ইলিয়াস, তুমি এখানে কি করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে একটি গুহায় ঢুকে তিনি রাত কাটিয়েছিলেন। আর সদাপ্রভুর এই বাক্য তাঁর কাছে এসেছিল: “এলিয়, তুমি এখানে কী করছ?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি তথায় এক গহ্বরে উপস্থিত হইয়া সেই স্থানে রাত্রি যাপন করিলেন। আর দেখ, তাঁহার নিকটে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল; তিনি কহিলেন, এলিয়, তুমি এখানে কি করিতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি তথায় এক গহ্বরে উপস্থিত হইয়া সেই স্থানে রাত্রি যাপন করিলেন। আর দেখ, তাঁহার নিকটে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল; তিনি কহিলেন, এলিয়, তুমি এখানে কি করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে একটা গুহার মধ্যে ঢুকে তিনি রাতটা কাটালেন। সেখানে এলিয়ের কাছে সদাপ্রভু উপস্থিত হয়ে বললেন, “এলিয়, তুমি এখানে কি করছ?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে একটা গুহার মধ্যে ঢুকে তিনি রাতটা কাটালেন। সেখানে ইলিয়াসের কাছে মাবুদ উপস্থিত হয়ে বললেন, “ইলিয়াস, তুমি এখানে কি করছ?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে পর্বতের একটি গুহায় গিয়ে আশ্রয় নিলেন এবং সেখানেই রাত্রিযাপন করলেন। সেইসময় হঠাৎ এলিয় শুনতে পেলেন পরমেশ্বর তাঁকে বলছেন, এলিয়, এখানে বসে তুমি কি করছো?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে একটি গুহার ভেতরে এলিয়় রাত্রি বাস করলেন| সে সময় প্রভু এলিয়়র সঙ্গে কথা বললেন, “এলিয়় তুমি এখানে কেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে একটা গুহার মধ্যে ঢুকে তিনি রাতটা কাটালেন। তারপর, তাঁর কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হল এবং তিনি তাকে বললেন, “এলিয়, তুমি এখানে কি করছ?”