1 Kings 2:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হগীতের পুত্র আদোনিয় সোলায়মানের মা বৎশেবার কাছে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি শান্তিভাবে এসেছো তো? সে জবাবে বললো, শান্তিভাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে হগীতের ছেলে আদোনিয় শলোমনের মা বৎশেবার কাছে গেল। বৎশেবা তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি শান্তিপূর্ণভাবে এসেছ?” সে উত্তর দিয়েছিল, “হ্যাঁ, শান্তিপূর্ণভাবেই এসেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হগীতের পুত্র আদোনিয় শলোমনের মাতা বৎশেবার নিকটে গেল। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি শান্তিভাবে আসিয়াছ ত? সে উত্তর করিল, শান্তিভাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হগীতের পুত্র আদোনিয় শলোমনের মাতা বৎশেবার নিকটে গেল। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি শান্তিভাবে আসিয়াছ ত? সে উত্তর করিল, শান্তিভাবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে হগীতের ছেলে আদোনিয় শলোমনের মা বৎশেবার কাছে গেল। বৎশেবা তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি ভাল মন নিয়ে এসেছ?” সে বলল, “হ্যাঁ, ভাল মন নিয়েই এসেছি। আপনাকে আমার কিছু বলবার আছে।” বৎশেবা বললেন, “বল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে হগীতের ছেলে আদোনিয় সোলায়মানের মা বৎশেবার কাছে গেল। বৎশেবা তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি ভাল মন নিয়ে এসেছ?” সে বলল, “জ্বী, ভাল মন নিয়েই এসেছি। আপনাকে আমার কিছু বলবার আছে।” বৎশেবা বললেন, “বল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন হগীতের পুত্র আদোনিয় শলোমনের জননী বৎশেবার কাছে গেল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কি মতলবে এসেছ, ভাল মতলবে তো? সে বলল, হ্যাঁ, ভাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হগীতের পুত্র আদোনিয় এসময়ে এক দিন শলোমনের মা বৎ‌শেবার সঙ্গে দেখা করতে এলেন| বৎ‌শেবা তখন তাঁকে জিজ্ঞেস করলেন, “তুমি কি বন্ধুত্ব ও প্রীতির সম্পর্ক বজায় রাখতে চাও?” আদোনিয় তাঁকে সে বিষয়ে নিশ্চিত করে বললেন, “এ ব্যাপারে আপনার চিন্তার কোন কারণ নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হগীতের ছেলে আদোনিয় শলোমনের মা বৎশেবার কাছে গেল।