1 Kings 2:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বৎশেবা বললেন, বল। সে বললো, আপনি জানেন, রাজ্য আমারই ছিল এবং আমি বাদশাহ্ হব বলে সমস্ত ইসরাইল আমার প্রতি উম্মুখ হয়েছিল; কিন্তু রাজত্ব ঘুরে গেল, আমার ভাইয়ের হল; কেননা তা মাবুদ হতেই তার হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আপনি তো জানেনই,” সে বলল, “রাজ্যটি আমারই ছিল। ইস্রায়েলে সবাই আমাকেই তাদের রাজারূপে দেখতে চেয়েছিল। কিন্তু পরে পরিস্থিতি বদলে গেল, ও রাজ্যটি আমার ভাইয়ের হাতে চলে গিয়েছে; কারণ সদাপ্রভুর দিক থেকেই এটি তার কাছে এসেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে কহিল, আপনি জানেন, রাজ্য আমারই ছিল, এবং আমি রাজা হইব বলিয়া সমস্ত ইস্রায়েল আমার প্রতি উন্মুখ হইয়াছিল; কিন্তু রাজত্ব ঘূরিয়া গেল, আমার ভ্রাতার হইল; কেননা তাহা সদাপ্রভু হইতেই তাহার হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে কহিল, আপনি জানেন, রাজ্য আমারই ছিল, এবং আমি রাজা হইব বলিয়া সমস্ত ইস্রায়েল আমার প্রতি উম্মুখ হইয়াছিল; কিন্তু রাজত্ব ঘুরিয়া গেল, আমার ভ্রাতার হইল; কেননা তাহা সদাপ্রভু হইতেই তাহার হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সে বলল, “আপনি তো জানেন রাজ্যটা আমারই ছিল। সমস্ত ইস্রায়েলীয়েরা ভেবেছিল আমি রাজা হব। কিন্তু অবস্থাটা বদলে গিয়ে রাজ্যটা আমার ভাইয়ের হাতে গেছে, কারণ এটা সদাপ্রভুর কাছ থেকেই সে পেয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সে বলল, “আপনি তো জানেন রাজ্যটা আমারই ছিল। সমস্ত ইসরাইলীয়রা ভেবেছিল আমি বাদশাহ্ হব। কিন্তু অবস্থাটা বদলে গিয়ে রাজ্যটা আমার ভাইয়ের হাতে গেছে, কারণ এটা মাবুদের কাছ থেকেই সে পেয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বলল, আপনি তো জানেন যে, এ রাজ্য আমারই প্রাপ্য ছিল। ইসরায়েলীরা সকলেই আশা করেছিল, আমিই রাজা হব। কিন্তু ঘটনা ঘুরে গেল, আমার ছোট ভাই রাজা হল, প্রভু পরমেশ্বরই তাকে তা দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আদোনিয় বলল, “আপনার মনে রাখা দরকার যে, এক সময়ে এ রাজ্য আমারই ছিল| ইস্রায়েলের লোকরা ভেবেছিল আমিই তাদের রাজা| কিন্তু ঈশ্বর এই অবস্থার পরিবর্তন করেছিলেন এবং শলোমনকে রাজা হিসেবে মনোনীত করেছিলেন| প্রভুর ইচ্ছায় আমার ভাই এখন তাদের রাজা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সে বলল, “আপনি তো জানেন রাজ্যটা আমারই ছিল। সমস্ত ইস্রায়েলীয়েরা আশা করেছিল আমি রাজা হব। কিন্তু অবস্থাটা বদলে গিয়ে রাজ্যটা আমার ভাইয়ের হাতে গেছে, কারণ এটা সদাপ্রভুর কাছ থেকেই সে পেয়েছে।