1 Kings 2:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, বল। তখন আদোনিয় বললো, মেহেরবানী করে বাদশাহ্‌ সোলায়মানকে বলুন— তিনি তো আপনার কথা অস্বীকার করবেন না— তিনি যেন আমার সঙ্গে শূনেমীয়া অবীশগের বিয়ে দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সে বলে গেল, “দয়া করে রাজা শলোমনকে বলুন—তিনি আপনার কথা অগ্রাহ্য করবেন না—তিনি যেন আমার স্ত্রী হওয়ার জন্য শূনেমীয়া অবীশগকে আমার হাতে তুলে দেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, বল। তখন আদোনিয় কহিল, অনুগ্রহ করিয়া শলোমন রাজাকে বলুন—তিনি ত আপনার কথা অস্বীকার করিবেন না,—তিনি যেন আমার সহিত শূনেমীয়া অবীশগের বিবাহ দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, বল। তখন আদোনিয় কহিল, অনুগ্রহ করিয়া শলোমন রাজাকে বলুন তিনি ত আপনার কথা অস্বীকার করিবেন না তিনি যেন আমার সহিত শূনেমীয়া অবীশগের বিবাহ দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তখন বলতে লাগল, “আপনি রাজা শলোমনকে বলুন যেন তিনি শূনেমীয়া অবীশগকে আমার সংগে বিয়ে দেন। তিনি আপনার কথা ফেলবেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তখন বলতে লাগল, “আপনি বাদশাহ্‌ সোলায়মানকে বলুন যেন তিনি শূনেমীয়া অবীশগকে আমার সংগে বিয়ে দেন। তিনি আপনার কথা ফেলবেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বলল, দয়া করে রাজা শলোমনকে বলুন, শূণেম দেশের মেয়ে অবিশগকে আমি বিবাহ করতে চাই। আমি জানি তিনি আপনার কথায় অমত করবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আদোনিয় বলল, “আমি জানি, রাজা শলোমন কখনও আপনার আদেশ অমান্য করবেন না| আপনি অনুগ্রহ করে তাঁকে আমায় শূনেমের অবীশগকে বিয়ে করার সম্মতি দিতে বলবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তখন বলতে লাগল, “আপনি রাজা শলোমনকে বলুন যেন তিনি শূনেমীয়া অবীশগকে আমার সঙ্গে বিয়ে দেন। তিনি আপনার কথা ফেলবেন না।”