1 Kings 2:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ সোলায়মান মাবুদের কসম খেয়ে বললেন, আদোনিয় যদি নিজের প্রাণের বিরুদ্ধে এই কথা বলে না থাকে, তবে আল্লাহ্ যেন আমাকে সেরকম ও তার চেয়েও বেশি শাস্তি দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে রাজা শলোমন সদাপ্রভুর নামে দিব্যি করে বললেন: “এই অনুরোধ জানানোর জন্য আদোনিয়কে যদি তার প্রাণ হারাতে না হয়, তবে যেন ঈশ্বর আমাকে কঠোর থেকে কঠোরতর দণ্ড দেন!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শলোমন রাজা সদাপ্রভুর দিব্য করিয়া কহিলেন, আদোনিয় যদি নিজ প্রাণের বিরুদ্ধে এই কথা বলিয়া না থাকে, তবে ঈশ্বর আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শলোমন রাজা সদাপ্রভুর দিব্য করিয়া কহিলেন, আদোনিয় যদি নিজ প্রাণের বিরুদ্ধে এই কথা বলিয়া না থাকে, তবে ঈশ্বর আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর রাজা শলোমন সদাপ্রভুর নামে শপথ করে বললেন, “এই অনুরোধের জন্য যদি আদোনিয়ের প্রাণ নেওয়া না হয় তবে সদাপ্রভু যেন আমাকে শাস্তি দেন, আর তা ভীষণভাবেই দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর বাদশাহ্ সোলায়মান মাবুদের নামে কসম খেয়ে বললেন, “এই অনুরোধের জন্য যদি আদোনিয়ের প্রাণ নেওয়া না হয় তবে মাবুদ যেন আমাকে শাস্তি দেন, আর তা ভীষণভাবেই দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কথা বলে শলোমন প্রভু পরমেশ্বরের নামে শপথ করে বললেন, এই প্রস্তাবের জন্য আমি ওর প্রাণ দণ্ড যদি না দিই তো ঈশ্বর আমার মৃত্যু দিন বরং তার চেয়ে বেশি যদি কিছু শাস্তি থাকে তবে তাও দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর ক্রুদ্ধ শলোমন প্রভুর নামে প্রতিশ্রুতি করে বললেন, “আমি প্রতিশ্রুতি করছি, এর মূল্য আদোনিয়কে দিতে হবে| এজন্য ওকে প্রাণ দিতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পর রাজা শলোমন সদাপ্রভুর নামে শপথ করে বললেন, “এই অনুরোধের জন্য যদি আদোনিয়ের প্রাণ নেওয়া না হয় তবে সদাপ্রভু যেন আমাকে শাস্তি দেন, আর তা ভীষণভাবেই দেন।