1 Kings 2:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন যিনি তাঁর ওয়াদা অনুসারে আমাকে সুস্থির করে আমার পিতা দাউদের সিংহাসনে বসিয়েছেন ও আমার জন্য কুল নির্মাণ করেছেন, সেই জীবন্ত মাবুদের কসম, আজই আদোনিয়ের প্রাণদণ্ড হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এখন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি—যিনি আমাকে পাকাপাকিভাবে আমার বাবা দাউদের সিংহাসনে বসিয়েছেন এবং তাঁর প্রতিজ্ঞানুসারে এক সাম্রাজ্য স্থাপন করেছেন—আজই আদোনিয়কে মেরে ফেলা হবে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন যিনি আপন প্রতিজ্ঞানুসারে আমাকে সুস্থির করিয়া আমার পিতা দায়ূদের সিংহাসনে বসাইয়াছেন ও আমার জন্য কুল নির্ম্মাণ করিয়াছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, অদ্যই আদোনিয়ের প্রাণদণ্ড হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন যিনি আপন প্রতিজ্ঞানুসারে আমাকে সুস্থির করিয়া আমার পিতা দায়ূদের সিংহাসনে বসাইয়াছেন ও আমার জন্য কুল নির্মাণ করিয়াছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, অদ্যই আদোনিয়ের প্রাণদণ্ড হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি আমার বাবা দায়ূদের সিংহাসনে আমাকে শক্তভাবে স্থাপিত করেছেন এবং তাঁর প্রতিজ্ঞা অনুসারে আমার জন্য একটা রাজবংশের প্রতিষ্ঠা করেছেন সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য দিয়ে বলছি, আজই আদোনিয়কে মেরে ফেলা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি আমার পিতা দাউদের সিংহাসনে আমাকে শক্তভাবে স্থাপিত করেছেন এবং তাঁর ওয়াদা অনুসারে আমার জন্য একটা রাজবংশের প্রতিষ্ঠা করেছেন সেই আল্লাহ্‌র কসম খেয়ে বলছি, আজই আদোনিয়কে হত্যা করা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সদা জাগ্রত প্রভু পরমেশ্বর আমাকে আমার পিতা দাউদের সিংহাসনে বসিয়েছেন, তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে প্রতিষ্ঠা দিয়েছেন এবং আমাকে ও আমার বংশধরদের এই রাজত্ব দান করেছেন। কাজেই, আজই আদোনিয়কে মরতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাঁর প্রতিশ্রুতি মতো আমাকে ইস্রায়েলের রাজা করেছেন, আমার পিতা দায়ুদের রাজ সিংহাসনে আমাকে বসিয়েছেন| তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী এ রাজ্য আমার ও আমার পরিবারের| এখন প্রভুর জীবিত থাকাটা যেমন স্থির নিশ্চিত, তেমনি আমি শপথ নিয়ে বলছি যে আদোনিয় আজই মারা যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি আমার বাবা দায়ূদের সিংহাসনে আমাকে শক্তভাবে স্থাপিত করেছেন এবং তাঁর প্রতিজ্ঞা অনুসারে আমার জন্য একটা রাজবংশের প্রতিষ্ঠা করেছেন সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি দিয়ে বলছি, আজই আদোনিয়কে মেরে ফেলা হবে।”