1 Kings 2:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ ইমাম অবিয়াথরকে বললেন, তুমি অনাথোতে তোমার স্থানে ফিরে যাও কেননা তুমিও মৃত্যুর পাত্র তবুও আমি আজ তোমার প্রাণদণ্ড করবো না, কারণ তুমি আমার পিতা দাউদের সম্মুখে সার্বভৌম মাবুদের সিন্দুক বহন করেছিলে এবং আমার পিতার সমস্ত দুঃখভোগে অংশী হয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক অবিয়াথরকে রাজা বললেন, “আপনি অনাথোতে আপনার ক্ষেতে ফিরে যান। আপনি মরারই যোগ্য, তবে এখন আমি আপনাকে মারছি না, কারণ আমার বাবা দাউদের কাছে থেকে আপনি সার্বভৌম সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি বহন করলেন এবং আমার বাবার সব কষ্টের সাথী হলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা অবিয়াথর যাজককে কহিলেন, তুমি অনাথোতে আপন ক্ষেত্রে যাও, কেননা তুমিও মৃত্যুর পাত্র; তথাপি আমি অদ্য তোমার প্রাণদণ্ড করিব না, কারণ তুমি আমার পিতা দায়ূদের সম্মুখে প্রভু সদাপ্রভুর সিন্দুক বহন করিয়াছিলে, এবং আমার পিতার সমস্ত দুঃখভোগে দুঃখভোগ করিয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা অবিয়াথর যাজককে কহিলেন, তুমি অনাথোতে আপন ক্ষেত্রে যাও, কেননা তুমিও মৃত্যুর পাত্র; তথাপি আমি অদ্য তোমার প্রাণদণ্ড করিব না, কারণ তুমি আমার পিতা দায়ূদের সম্মুখে প্রভু সদাপ্রভুর সিন্দুক বহন করিয়াছিলে, এবং আমার পিতার সমস্ত দুঃখভোগে দুঃখভোগ করিয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে রাজা পুরোহিত অবিয়াথরকে বললেন, “আপনি অনাথোতে নিজের জায়গায় ফিরে যান। আপনি মৃত্যুর যোগ্য, কিন্তু এখন আমি আপনাকে মেরে ফেলব না, কারণ আপনি আমার বাবা দায়ূদের সময়ে প্রভু সদাপ্রভুর সিন্দুকটা বয়ে নিয়ে গিয়েছিলেন এবং আমার বাবার সমস্ত দুঃখ-কষ্টের ভাগী হয়েছিলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে বাদশাহ্‌ ইমাম অবিয়াথরকে বললেন, “আপনি অনাথোতে নিজের জায়গায় ফিরে যান। আপনি মৃত্যুর যোগ্য, কিন্তু এখন আমি আপনাকে হত্যা করব না, কারণ আপনি আমার পিতা দাউদের সময়ে আল্লাহ্‌ মালিকের সিন্দুকটা বয়ে নিয়ে গিয়েছিলেন এবং আমার বাবার সমস্ত দুঃখ-কষ্টের ভাগী হয়েছিলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর রাজা শলোমন পুরোহিত অবিয়াথারকে বললেন, তুমি আনাথোথে নিজের দেশের বাড়িতে চলে যাও। তুমি মৃত্যুদণ্ডের যোগ্য হলেও আমি তোমাকে এখনই প্রাণে মারব না। কারণ আমার পিতা দাউদের আমলে তুমি চুক্তিসিন্দুকের সমস্ত ভার ও দায় দায়িত্ব বহন করেছিলে এবং তাঁর সমস্ত দুঃখের দুর্দিনে তাঁর সাথী হয়ে দুঃখ দুর্দশার সহভাগী হয়েছিলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর রাজা শলোমন যাজক অবিয়াথরকে ডেকে বললেন, “তোমাকে আমার হত্যা করা উচিৎ‌, কিন্তু আমি এখন তোমাকে হত্যা করব না, সুতরাং তুমি তোমার বাড়ি অনাথোতে যেতে পারো, কারণ তুমি আমার পিতা দায়ুদের সঙ্গে পদযাত্রার সময় প্রভুর পবিত্র সিন্দুকটি বয়ে নিয়ে গিয়েছিলে| আর আমি একথাও জানি, আমার পিতার দুঃসময়ে, তুমিও তাঁর পাশে দাঁড়িয়ে কষ্ট ভোগ করেছিলে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা যাজক অবিয়াথরকে বললেন, “আপনি অনাথোতে নিজের জায়গায় ফিরে যান। আপনি মৃত্যুর যোগ্য, কিন্তু এখন আমি আপনাকে মেরে ফেলব না, কারণ আপনি আমার বাবা দায়ূদের দিনের প্রভু সদাপ্রভুর সিন্দুকটা বয়ে নিয়ে গিয়েছিলেন এবং আমার বাবার সমস্ত দুঃখ কষ্টের ভাগী হয়েছিলেন।”