1 Kings 2:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ সোলায়মানের কাছে এই সংবাদ এল যে, যোয়াব মাবুদের তাঁবুতে পালিয়ে গেছেন, আর দেখুন, তিনি কোরবানগাহ্র পাশে আছেন। তাতে সোলায়মান যিহোয়াদার পুত্র বনায়কে প্রেরণ করলেন, বললেন, যাও, তাকে আক্রমণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা শলোমনকে বলা হল যে যোয়াব সদাপ্রভুর আবাস তাঁবুতে পালিয়ে গিয়েছেন ও যজ্ঞবেদির পাশেই আছেন। তখন শলোমন যিহোয়াদার ছেলে বনায়কে আদেশ দিলেন, “যাও, তাঁকে গিয়ে আঘাত করো!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শলোমন রাজার কাছে এই সংবাদ আসিল যে, যোয়াব সদাপ্রভুর তাম্বুতে পলায়ন করিয়াছেন, আর দেখুন, তিনি বেদির পার্শ্বে আছেন। তাহাতে শলোমন যিহোয়াদার পুত্র বনায়কে প্রেরণ করিলেন, কহিলেন, যাও, তাহাকে আক্রমণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শলোমন রাজার কাছে এই সংবাদ আসিল যে, যোয়াব সদাপ্রভুর তাম্বুতে পলায়ন করিয়াছেন, আর দেখুন, তিনি বেদির পার্শ্বে আছেন। তাহাতে শলোমন যিহোয়াদার পুত্র বনায়কে প্রেরণ করিলেন, কহিলেন, যাও, তাহাকে আক্রমণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা শলোমনকে বলা হল যে, যোয়াব পালিয়ে সদাপ্রভুর তাম্বুতে গেছেন এবং বেদীর কাছে আছেন। তখন শলোমন যিহোয়াদার ছেলে বনায়কে এই আদেশ দিলেন, “আপনি গিয়ে তাঁকে মেরে ফেলুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ সোলায়মানকে বলা হল যে, যোয়াব পালিয়ে মাবুদের তাম্বুতে গেছেন এবং কোরবানগাহের কাছে আছেন। তখন সোলায়মান যিহোয়াদার ছেলে বনায়কে এই হুকুম দিলেন, “আপনি গিয়ে তাঁকে হত্যা করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শলোমন সংবাদ পেলেন যে যোয়াব প্রভু পরমেশ্বরের তাঁবুতে পালিয়ে গিয়ে বেদীর পাশে আশ্রয় নিয়েছেন। তিনি তখন যোয়াবের কাছে লোক দিয়ে জিজ্ঞাসা করে পাঠালেন যে তিনি কেন প্রভুর কাছে পালিয়েছেন। যোয়াব বললেন, তিনি শলোমনের ভয়ে প্রভুর কাছে পালিয়ে এসেছেন। তখন রাজা শলোমন যিহোয়াদার পু্ত্র বনায়কে আদেশ দিলেন, যাও, তাকে হত্যা করো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে রাজা শলোমনের কাছে সংবাদ এল যে যোয়াব প্রভুর তাঁবুর বেদীর কাছে আছেন, সুতরাং শলোমন বনায়কে যোয়াবকে হত্যা করার নির্দেশ দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা শলোমনকে বলা হল যে, যোয়াব পালিয়ে সদাপ্রভুর তাঁবুতে গেছেন এবং বেদির কাছে আছেন। তখন শলোমন যিহোয়াদার ছেলে বনায়কে এই আদেশ দিলেন, “আপনি গিয়ে তাঁকে মেরে ফেলুন।”