1 Kings 2:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যিহোয়াদার পুত্র বনায় গিয়ে তাঁকে আক্রমণ করে হত্যা করলেন; পরে মরুভূমির কাছে তাঁর বাড়িতে তাঁকে দাফন করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যিহোয়াদার ছেলে বনায় গিয়ে যোয়াবকে আঘাত করে তাঁকে হত্যা করলেন, এবং তাঁকে গ্রামাঞ্চলে তাঁর ঘরের উঠোনে কবর দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহোয়াদার পুত্র বনায় উঠিয়া গিয়া তাঁহাকে আক্রমণ করিয়া বধ করিলেন; পরে প্রান্তরে তাঁহার বাটীতে তাঁহাকে কবর দেওয়া হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহোয়াদার পুত্র বনায় উঠিয়া গিয়া তাঁহাকে আক্রমণ করিয়া বধ করিলেন; পরে প্রান্তরে তাঁহার বাটীতে তাঁহাকে কবর দেওয়া হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহোয়াদার ছেলে বনায় গিয়ে যোয়াবকে মেরে ফেললেন। তাঁকে মরু-এলাকায় তাঁর নিজের বাড়ীতে কবর দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন যিহোয়াদার ছেলে বনায় গিয়ে যোয়াবকে হত্যা করলেন। তাঁকে মরুভূমিতে তাঁর নিজের বাড়ীতে দাফন করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোয়াদার পুত্র বনায় তখন গিয়ে যোয়াবকে হত্যা করলেন। তাঁকে তাঁর নিজের দেশে খোলা জায়গায় কবর দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যিহোয়াদার পুত্র বনায় গিয়ে যোয়াবকে হত্যা করল| যোয়াবকে মরুভূমিতে তাঁর বাড়ির কাছে কবর দেওয়া হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহোয়াদার ছেলে বনায় গিয়ে যোয়াবকে মেরে ফেললেন। তাঁকে মরু এলাকায় তাঁর নিজের বাড়িতে কবর দেওয়া হল।