1 Kings 2:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্ লোক পাঠিয়ে শিমিয়িকে ডেকে এনে বললেন, তুমি জেরুশালেমে তোমার জন্য একটি বাড়ি নির্মাণ করে এই স্থানে বাস কর, এই স্থান থেকে বের হয়ে অন্য কোন স্থানে যেও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে রাজামশাই শিমিয়িকে ডেকে পাঠিয়ে তাকে বললেন, “জেরুশালেমে একটি বাড়ি তৈরি করে সেখানে গিয়ে থাকো, কিন্তু আর কোথাও যেয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজা লোক পাঠাইয়া শিমিয়িকে ডাকাইয়া কহিলেন, তুমি যিরূশালেমে আপনার জন্য এক গৃহ নির্ম্মাণ করিয়া এই স্থানে বাস কর, এখান হইতে বাহির হইয়া অন্য কোন স্থানে যাইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজা লোক পাঠাইয়া শিমিয়িকে ডাকাইয়া কহিলেন, তুমি যিরূশালেমে আপনার জন্য এক গৃহ নির্মাণ করিয়া এই স্থানে বাস কর, এই স্থান হইতে বাহির হইয়া অন্য কোন স্থানে যাইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর রাজা লোক পাঠিয়ে শিমিয়িকে ডেকে এনে বললেন, “তুমি যিরূশালেমে একটা বাড়ী তৈরী করে সেখানেই থাকবে, অন্য কোথাও তোমার যাওয়া চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বাদশাহ্ লোক পাঠিয়ে শিমিয়িকে ডেকে এনে বললেন, “তুমি জেরুজালেমে একটা বাড়ী তৈরী করে সেখানেই থাকবে, অন্য কোথাও তোমার যাওয়া চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর রাজা শিমিয়িকে ডেকে আনিয়ে বললেন, তুমি জেরুশালেমে একটা বাড়ি তৈরী করে সেখানেই থাক। শহর ছেড়ে অন্য কোথাও যেও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর রাজা শিমিয়িকে ডেকে পাঠিয়ে তাকে জেরুশালেমে নিজের জন্য একটা বাড়ি বানিয়ে সেখানেই থাকতে নির্দেশ দিলেন| তিনি বললেন শিমিয়ি যেন কোন মতেই শহর ছেড়ে অন্য কোথাও না যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর রাজা লোক পাঠিয়ে শিমিয়িকে ডেকে এনে বললেন, “তুমি যিরূশালেমে একটা বাড়ি তৈরী করে সেখানেই থাকবে, অন্য কোথাও তোমার যাওয়া চলবে না।